নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার কুইন্সের উডসাইডের গুলসান টেরেসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট২ আর-২০ এর সেকেন্ড ভাইস গভর্ণর ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মশিউর রহমান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন মোহাম্মদ রশিদ, ইফতার আয়োজনের কনভেনার লায়ন মাসুদ রানা তপন, চেয়ারম্যান লায়ন নুরুল আজিম এবং মেম্বার সেক্রেটারি লায়ন আনিসুল ইসলাম টনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ যোগ দেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন কমিউনিটি একটিভিস্ট গিয়াস আহমেদ, মোহাম্মদ আলী, ফাহাদ সোলায়মান, আব্দুর রহিম হাওলাদার, এস উদ্দীন পিন্টু, এডভোকেট মতিউর রহমান, রকি আলিয়ান, মহিউদ্দীন দেওয়ান, ফকরুল ইসলাম দেলোয়ার, কাজী আজম, জে মোল্লাহ সানী, অনিক রাজ, আহসান হাবিব, মোহআম্মদ সাঈদ, এএফএম জামান, ডা. আব্দুল হক, মনিরুল ইসলাম, হাসান জিলানী, ময়নুজ্জামান চৌধুরী, আব্দুল বাতেন, এম এন হায়দার মুকুট, শহিদুল হক, শাহ জে চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল, রুহুল আমিন, এবিএম সালেহউদ্দীন, বেলাল আহমেদ,ও তরিকুল ইসলাম মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion