বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত (কেরাত) প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল। ৩ মার্চ নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ আলী আহাদ। কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিযোগীরা।
কেরাত প্রতিযোগিতায় মেয়েদের গ্রুপে প্রথম হয় আসফিয়া আয়েশা, দ্বিতীয় অর্শি রেজিয়া এবং তৃতীয় সামিয়া হাকিম। বালকদের ৬–৯ বছর গ্রুপে প্রথম হয় তাহমিদ হাসান রেজা, দ্বিতীয় তালহা মোহাম্মদ সাদেক এবং তৃতীয় মোহাম্মদ আয়ান। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টার ব্রঙ্কসের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাদি জালালী এবং বাংলাবাজার ইসলামিক সেন্টারের শিক্ষক হাফেজ জুবায়ের আহমদ রাজু। অনুষ্ঠানের শুরুতে ইসলামী সংগীত ও গজল পরিবেশন করেন শহিদুল ইসলাম, এম এ নাসির, রায়হান পারভেজ ও কবি জালাল উদ্দিন রুমি।
ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কামাল উদ্দিন, খবির উদ্দিন ভূঁইয়া ও সামাদ মিয়া জাকেরিয়া, সংগঠনের সাবেক সভাপতি মাহবু আলম ও সামাদ মিয়া জাকেরিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি লোকমান হোসেন লুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি, সিপিএ জাকির হোসেন চৌধুরী ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলীসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।
অনুষ্ঠান সফল করতে আয়োজক কমিটিতে ছিলেন আহবায়ক মহিবুল হক, কাজী রবিউজজামান, মোহাম্মদ ফখরুল ইসলাম, গুলজার হোসেন। প্রধান সমন্বয়কারী নাজমুল ইসলাম রাসেল। সমন্বয়কারী মোস্তাকুর রহমান লিটন, হুমায়ন কবীর সোহেল,আশফাকুল হক চৌধুরী, সদস্য সচিব কাজীরুল ইসলাম শিপন, শেখ শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, রায়হান পারভেজ।সার্বিক সহযোগিতায় বিল্লাল ইসলাম, বিজয় কৃষ্ন সাহা, শফিকুর রহমান, ফখরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম আজাদ, চৌধুরী মোহাম্মদ মুমিত তানিম, সুরাইয়া আলম লাকি,মিথান আর দেব, দিপঙ্কর দেব, সুরজিত কিশোর দাস চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক শেখ আলী আহাদ ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। সভাপতি শামীম আহমেদ বলেন, বৈরী আবহাওয়া সত্ত্বেও সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল করেছে। তিনি প্রতিযোগী, অতিথি, স্পন্সর ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes