Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: March 9, 2026 | 5:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত ঢাকাবাসীদের সংগঠন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে ৭ মার্চ শনিবার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এ আয়োজন করা হয়। এতে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী ঢাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন।
সংগঠনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক সোমা সাঈদ।
এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমন হোসেন (কুনু), আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বদরুল খান, কুইন্স-বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। সংগঠনের সভাপতি দুলাল বেহেদু ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতার মাহফিলে ছোট্টমণিদের পবিত্র কোরআন তেলাওয়াত সবার দৃষ্টি কেড়েছে।
উল্লেখ্য, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন’।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV