নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ রোববার উডসাইটের গুলশান টেরেসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও তোফায়েল চৌধুরী (লিটন)। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চানলায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে ইফতার মাহফিলের আয়োজনের জন্য গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্সকে ধন্যবাদ জানান। 
তোফায়েল চৌধুরী ইফতার ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কমিউনিটির সবার সাথে ভাতৃত্ব বজায় রাখতে এ আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে তার প্রতিষ্ঠানের মাধ্যমে সেব গ্রহণকারীদের বিশেষ ধন্যবাদ জানান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন দারুল আহনাফ নিউইয়র্কের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হামিদুর রহমান আশরাফ। ইফতারের আগে প্রবাসে এবং দেশে বসবাসরত সকলের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে সাংবাদিক, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion