Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: March 11, 2026 | 11:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিলে সৌহার্দ-সম্প্রীতির মধ্য দিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও ল সোসাইটির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক, ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স কাউন্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক ‘প্রবাস বন্ধু’ এটর্নী মঈন চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন এটর্নী খায়রুল বাশার, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা এডভোকেট কাজী শামসুদ্দোহা, সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট নাসির উদ্দিন ও এডভোকেট মোর্শেদা জামান, সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ মহিন উদ্দিন জুনেল, এডভোকেট নজরুল ইসলাম এবং এডভোকেট মিয়া মোহাম্মদ জাকির। খবর ইউএনএ’র।
সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক ব্যারিষ্টার মোহাম্মদ আকরাম খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক ও এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সহ সভাপতি এডভোকেট মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফর রহমান হিমেল ও এডভোকেট আব্দুর রশীদ, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট মোহাম্মদ হানিফ, এডভোকেট শাহ বখতিয়ার, কোষাধ্যক্ষ এডভোকেট মাহবুব আলম সহ আরো অনেকে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট নাজমুল ইসলাম।


অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন এডভোকেট ও মাওলানা আশিক আহমেদ খান এবং নতুন প্রজন্মের হাফেজ আব্দুল ওয়াহেদ মাহাদীর কোরআন থেকে তিলাওয়াত উপস্থিত সকলকে মুগ্ধ করে। মাহাদী সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুল ওয়াহিদের পুত্র। বিশেষ দোয়ায় কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনির সুস্থ্যতাও কামনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছাড়াও ল সোসাইটির কর্মকর্তা ও সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি অতীত ভুলে সৌহার্দ-সম্প্রীতির মধ্য দিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কোন কোন বক্তা সংগঠনকে আরো গণমুখী করার পাশাপাশি সংগঠনের ওয়েব সাইট আপডেট করার মাধ্যমে আধুনিক সংগঠনে পরিণত করার আহ্বান জানান।
এটর্নী মঈন চৌধুরী তার বক্তব্যে রমজানের গুরুত্বের কথা ভেবে সবাইকে সবার জন্য বিশেষ করে মা-বাবার জন্য দোয়া করার এবং খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান জানান।
সবাই মিলে নতুন কমিটির নেতৃত্বে ইফতার মাহফিল সফল করায় সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি উপস্থিত সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন।
সভাপতির বক্তব্যে এডভোকেট আব্দুল ওয়াহিদ সংগঠনকে শক্তিশালী করতে সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনী ইশতেহার মোতোবেক অচিরেই সাধারণ সভা আয়োজন, উপদেষ্টা কমিটি, ট্রাষ্টিবোর্ড ও অডিট কমিটি গঠন করার আশ্বাস দেন। সুন্দরভাবে সংগঠন পরিচালনার জন্য তিনি সবার সহযোগিতাও কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ