নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকার ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের একমাত্র সংগঠন আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। ১১ মার্চ বুধবার জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী সহ কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট এর প্রাক্তন সিনেটর হিরাম মনসিরাত, এমেরাত এয়ার লাইন্স এর কমার্শিয়াল একাউনটেন্ট ম্যানেজার মোহাম্মদ ইলনোমান, কুয়েত এয়ার লাইন্স এর প্রতিনিধি রাডেসে দাবী এবং এয়ার ইন্ডিয়া প্রতিনিধি এনি খান।
অনুষ্ঠানের কনভেনর এর দায়িত্বে ছিলেন তপন মাসুদ-জাত ট্রাভেল। মেম্বার সেক্রেটারি-এএসএম মাইনুদ্দিন (পিন্টু)-এ্যাংকর ট্রাভেল। সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম হারুন-কর্ণফুলি ট্রাভেল ইনক্। সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক-মাসুদ মোরশেদ-স্কাইল্যান্ড ট্রাভেল। ভাইস প্রেসিডেন্ট-মোহাম্মদ কে রহমান-রহমানিয়া ট্রাভেল, মোহাম্মদ এম রহমান-মেঘনা ট্রাভেল, আবুল কালাম আজাদ-নাবিলা এয়ার ট্রাভেল, নজরুল ইসলাম-ডিজিটাল এস্টোরিয়া, এ্যাডভাইজর-মোহাম্মদ বি উদ্দিন-ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেল, এ্যাডভাইজর- জাফর ফেরদৌস, বাংলাদেশ ট্রাভেল, এক্সিকিউটিভ মেম্বার-রোকেয়া বেগম, নাজমা ট্রাভেল। ইফতার এর পর ডিনার এর আয়োজন করা হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের