বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
Screenshot
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ রবিবার নিউজার্সিতে প্যাটারসন সিটির স্টার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০ ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহানারা রহমান, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য সুজন আহমেদ সাজু, উপদেষ্টা ফয়জুর রহমান ফটিক, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ, মিনা আবেদীন, দেলোওয়ার হোসেন হেলাল, সাবেক চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, ফারুক আহমেদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রব, এ কে মজুমদার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুলিয়ান চৌধুরী রাহী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ, রকিবুল হাসান রিপন. এড. মাহফুজুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, সাদিক রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাবুদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মনু, জামাল চৌধুরী, আফতাব আহমেদ, ফয়সল হোসাইন, জুবায়ের সিকদার, আবু চৌধুরী, মিঠু তালুকদার, আজিজুর রহমান, সহ নিউজার্সি স্টেট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযুদ্বের চেতনায় বিশ্বাসী ছাত্রজনতার একাংশ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালি জাতির মুক্তির সংগ্রামে দিনটি একটি অনন্য মাইলফলক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতার আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয় এবং জাতিকে মুক্তিযুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করে।
সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসে থেকেও বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।
এসময় তাঁরা আরও বর্তমানে বাংলাদেশে মিথ্যা ও ভুয়া আজগুবি মামলা দিয়ে যে সকল রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে নির্শত মুক্তি দিয়ে সকল প্রকার মামলা হামলা বন্ধ করে বাংলাদেশে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক সংগঠনকে স্বাভাবিক রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করার জোর দাবি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion