সাবমেরিন ক্যাবলে বিচ্ছিন্ন, ইন্টারনেট ধীরগতি সমস্যায় বাংলাদেশ

সাবমেরিন ক্যাবলের সেগমেন্ট ওয়ান (সিগমেন্ট-১) বিচ্ছিন্ন হওয়ায় ইন্টারনেট ধীরগতি সমস্যায় পড়েছে বাংলাদেশ। সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের ডিজিএম মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, সেগমেন্ট ওয়ান (ইস্ট সিগমেন্ট—সিঙ্গাপুর থেকে ভারতের চেন্নাই) কাটা পড়ায় ওয়েস্ট সেগমেন্ট (ইতালি) দিয়ে ইন্টারনেটে ব্যন্ডউইথ সরবরাহ করা হচ্ছে। তাই পুরো বাংলাদেশে ইন্টারনেটে ধীরগতির সমস্যা হচ্ছে।
সিঙ্গাপুর থেকে চেন্নাই সেগমেন্ট ওয়ান কাটা পড়েছে সিঙ্গাপুর থেকে ৫৬ কিলোমিটার দূরের এক অংশে। বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। তবে সংযোগ প্রায়ই বিচ্ছিন্ন হওয়ায় দেশের টেলিযোগাযোগসহ অন্যান্য খাতও ক্ষতির সম্মুখীন হচ্ছে।
বাংলাদেশসহ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়শিয়া এ সমস্যায় পড়েছে। তবে বিকল্প ব্যবস্থা থাকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোতে এ সমস্যা সে রকম হচ্ছে না। বাংলাদেশে একমাত্র সাবমেরিন কেবল সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোর (সি-মি-উই-ফোর) পরিচালনা করছে বিএসসিসিএল। সিমিউইফোর এর চারটি সিগমেন্টর মাধ্যমে বাংলাদেশ ইন্টারনেট সংযোগ হচ্ছে। কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের ডিজিএম মো. শাখাওয়াত হোসেন বলেন, সমস্যা সমাধান করতে তিন থেকে চার দিন সময় লেগে যেতে পারে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান শাখাওয়াত।ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং