Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্কুল জোনে ২৪ ঘণ্টা স্পিড ক্যামেরা, গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: March 22, 2026 | 12:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :নিউইয়র্ক সিটির পাঁচটি বরো জুড়ে স্কুল জোনে স্পিড ক্যামেরা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং পথচারিদের জীবন রক্ষার্থে নিউইয়র্ক সিটির স্কুলসমূহের আশে-পাশে গাড়ি চালানোর গতি ঘণ্টায় ২০ মাইল থেকে কমিয়ে ১৫ মাইল করা হয়। কুইন্সের ফ্লাশিং ইন্টারন্যাশনাল হাই স্কুলে শিক্ষার্থীসহ সর্বসাধারণের উপস্থিতিতে এক অনুষ্ঠানে সিটি মেয়র জোহরান মামদানি ১৬ মার্চ এ ঘোষণা দিয়েছেন। সিটির ২,৩০০ স্কুল লোকেশনে ২৪ ঘণ্টা স্পিড ক্যামেরা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, স্কুল আওয়ারের পরেও রাস্তায় কোনো শিশু না থাকলেও স্কুল জোনে গতিসীমা অতিক্রম করলেই চালকদের দিতে হবে জরিমানা—দিন-রাত ২৪ ঘণ্টা।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ৫ বরোর (ম্যানহাটান, কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ড) ২৩০০ স্কুল জোনের মধ্যে ৭০০ জোনেই গাড়ি চালানোর সর্বোচ্চ গতিবেগ ছিল ২০ মাইল করে। নতুন নির্দেশার পরিপ্রেক্ষিতে ১৫ মাইল গতিবেগের আওতায় এলো ৮০০ জোন। ডিওটি সূত্র বলেছে, এখন মোট ১৩০০ স্কুলের আশেপাশে ১৫ মাইলের অধিক বেগে গাড়ি চালালেই মোটা অংকের জরিমানা গুণতে হবে গাড়ির ড্রাইভারকে। জরিমানার বিধি কার্যকর করতে ইতিমধ্যেই স্কুল জোনসমূহে ২৪০০ স্পিড ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও থাকবে ট্রাফিক-পুলিশের দল। তবে এই নির্দেশ কার্যকরী হওয়ার আগে জনমত সংগ্রহ করা হবে ৬০ দিনের মধ্যে।
মেয়র আরো বলেন, গত ১৩ বছরে সিটির রাস্তায় গাড়ি চাপা অথবা ধাক্কায় প্রাণ গেছে শতাধিক শিক্ষার্থীসহ ২৯০০ জনের। নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, এই সিটিতে গাড়ি দুর্ঘটনায় যত মানুষের প্রাণ গেছে তার ২৫% ছিলেন দ্রুত বেগে চালানোর গাড়িতে। সেজন্যেই আমরা গাড়ির গতিবেগ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি।
মেয়র মামদানি উল্লেখ করেন, নিউইয়র্ক সিটিতে মোট ৩২০০ পাবলিক স্কুল রয়েছে। এর মধ্যে ২৩০০ স্কুল জোনে ঘন্টায় ১৫ মাইলের গতিবেগ কার্যকরী হবে পর্যায়ক্রমে। তবে এ বছরের মধ্যে মোট ১৩০০ স্কুল জোনের গতিবেগ কমিয়ে ১৫ মাইলে আসবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, নিউইয়র্ক সিটির সড়ক নিরাপত্তা রেকর্ড ইতিবাচক—গত বছর ট্রাফিক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ২০৫, যা ১৯০৫ সালের পর সর্বনিম্ন। প্রশ্ন উঠছে: যদি সত্যিই শিশুদের নিরাপত্তা লক্ষ্য হয়, তবে কেন ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যামেরার এই নিয়ম?

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ