Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সাউথ জার্সিতে ‘রাম নবমী’ উৎসব পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: March 27, 2026 | 8:50 AM

সুব্রত চৌধুরী – নিউ জার্সি ষ্টেটের সাউথ জার্সিতে গত ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘রাম নবমী’ উৎসব পালিত হয়েছে। সাউথ জার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে এবসিকন শহরের রাধা কৃষ্ণ মন্দিরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রাম নবমী’ উৎসব পালিত হয়। ‘রাম নবমী’ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পুজা অর্চনা, কথামালা, কীর্তন, জপমালা ইত্যাদি।
হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ’রাম নবমী’ । চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন এই উৎসব পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার পুত্র হিসেবে রামচন্দ্র এদিনই জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের জন্মদিন উদযাপন করা হয় এদিন।
রাম নবমী উৎসবে আলোচকরা রাম নবমীর মাহাত্ম তুলে ধরেন। তাঁরা বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম, বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। তিনি মর্যাদা পুরুষোত্তম হিসেবেও খ্যাত।রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা। মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা।
‘রাম নবমী’ উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করেন সুমন মজুমদার, দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রদীপ দে, গংগা সাহা, দীপা দে জয়া, মেরি দে, বিউটি দাশ, সুপ্রীতি দে, সুমি মজুমদার, রুমি মল্লিক, তপু প্রমুখ ।
রাম নবমী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV