Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
সব ক্যাটাগরি

বাংলাদেশি-আমেরিকান ক্যাপ্টেন সাঈদ সুমন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ১০৭তম প্রিসিঙ্কটের নির্বাহী কর্মকর্তা

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: March 27, 2026 | 11:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন সাঈদ সুমন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) কুইন্সের জ্যামাইকা ১০৭তম প্রিসিঙ্কটের নির্বাহী কর্মকর্তা (Executive Officer) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি ক্যাপ্টেন সাঈদ সুমন ১০৭তম প্রিসিঙ্কটের নির্বাহী কর্মকর্তা (Executive Officer) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সাঈদ সুমন ১৯৯৯ সালে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেন। একাডেমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি প্রথমে পুলিশ অফিসার এবং পরে সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। তিনি নিউইয়র্ক পুলিশের অত্যন্ত সম্মানজনক ইউনিট ডিটেকটিভ স্কোয়াডে লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জানুয়ারি তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন।
ক্যাপ্টেন সাঈদ সুমন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, পেশাদারিত্ব এবং নেতৃত্বের মাধ্যমে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।
তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিত্ব এবং কমিউনিটি ও পুলিশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV