নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে ২৫ মার্চ বুধবার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকর এশিয়ান ড্রাইভিং স্কুলের হল রুমে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফয়েজের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, আক্তার হোসেন, নূরুল ইসলাম মিলন, সহীদ উদ্দিন, রেজা আব্দুল¬াহ, পল্লব সরকার, আল-মামুন সরকার, রূপচান মিয়া, মাহমুদুল হাসান, মাগারেট মলি¬ক, সুরাইয়া আলম লাকি প্রমুখ।
এর আগে এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে অস্থায়ী শহীদ বেদিতে হৃদয়ে বাংলাদেশ’র পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনাসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সমবেত কন্ঠে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘হৃদয়ে বাংলাদেশের সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া, সৈয়দ কামরুজ্জামান ফয়েজসহ অন্যান্যরা। শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা স্বাধীনতা দিবসের আনন্দ উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।
বক্তারা বলেন, বাঙালি জাতিকে বিশ্বসভায় উচ্চমর্যাদায় তুলে ধরতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রবাস প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্র্ব শুরু হয়। মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion