Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: March 28, 2026 | 3:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে গত ২৬ মার্চ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ম্যুরালের সামনে এবং হাসান সাইনিজ পার্টি হলে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সৃতিসৌধ মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা।
এদিন সকালে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় মুক্তিযোদ্ধারা বাংলাদেশ ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। পরে হাসান সাইনিজ পার্টি হলে আলোচনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা মন্থস্থ হয়।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক-এর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মিলন, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ এর উপদেষ্টা তোফায়েল আহম্মেদ চৌধুরী, উপদেষ্টা বিজয় কৃষ্ণ সাহা, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবু কায়েস চিশতী, বীর মুক্তিযোদ্ধা হামিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা অহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক-এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মকবুল মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুধাংশু কুমার মন্ডল, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী ও কর্পোরাল (অব:) আব্দুল মতিন, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউ.এস.এ ইনক্ এর সভাপতি শেখ জামাল হোসাইন, কুমিল্লা সোসাইটি ইনক এর সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, ব্রঙ্কস ব্যুরো আওয়ামীলীগ এর সভাপতি এম এ মুহিত, কমিউনিটি এক্টিভিস্ট জামাল উদ্দিন আহমেদ চেয়ারম্যান, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক-এর সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন ও ডিরেক্টর হুমায়ন কবীর, হৃদয়ে বাংলাদেশ এর সহ সভাপতি পল্লব সরকার ও এম.ডি আব্দুর রহমান, সিলেট দক্ষিন সুরমা সমিতি ইউএসএ ইনক এর উপদেষ্টা শ্যামল কান্তি চন্দ, সৈয়দ আজিজুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইয়াসমিন হাবিব প্রমুখ।
আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস স্মরণে কবি সুধাংশু কুমার মন্ডল এর রচনা ও পরিচালনায় মঞ্চস্থ হয়, মুক্তিযুদ্ধ সৃতিবিজরিত নাটিকা “রক্তে রাঙা মুক্তিযুদ্ধ”।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এর ভূমিকায় এম এ নাসির, শহীদ মুক্তিযোদ্ধার ভুমিকায় সুধাংশু কুমার মন্ডল, মুক্তিযোদ্ধার ভুমিকায় মিয়া মোহাম্মদ দাউদ, মিত্রবাহিনী কমান্ডারের ভুমিকায় নুরুল ইসলাম মিলন ও রাজাকার এর ভূমিকায় পল্লব সরকার।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া করা হয়। পবিত্র গিতা থেকে পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল। কমিউনিটির নের্তৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। তারা বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। রচিত হয়নি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। স্বাধীনতা যুদ্ধে যার যা অবদান তাকে সেই সম্মান দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ণের আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ