Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিশাত নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: March 31, 2026 | 2:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত । রবিবার উডসাইডে একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উনিশ বছর বয়সী নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে তার এই মর্মান্তিক মৃত্যু হয়। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিশাতের বাবা হেলাল আহমদ কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তাদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়। নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় মঙ্গলবার জোহরের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন সূত্রে জানা যায়, রবিবার রাতে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে দুর্ঘটনা ঘটে। রাত তখন প্রায় ১২টায় কাজ শেষে ট্রেন থেকে নেমে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। ঠিক সেই মুহূর্তে পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস।
দুর্ঘটনায় জড়িত স্যানিটেশন ট্রাকটির চালক, ৩৮ বছর বয়সী এক নারী, ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড বিষয়টি তদন্ত করছে।
মধ্যরাতেও বাসায় না ফেরায় নিশাতের পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। বড় বোন নওশিন জান্নাত নিশাতকে ফোনে না পেয়ে গভীর চিন্তায় পড়েন। পরে মোবাইলের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছান তারা।
নিশাত জান্নাত ছিলেন জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি ছোট বোনের জন্য কেক কিনে আনতে চেয়েছিলেন—সেই ইচ্ছাই তার শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।নিহতের বাবা ইমাম হেলাল আহমদ জানান, তিনি কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তারা ২০১৭ সালে অভিবাসী ভিসায় সিলেট থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সোমবার সন্ধ্যায় নিহত নিশাতের বাবা হেলাল আহমদ জানান, নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় মঙ্গলবার জোহরের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেন।
এদিকে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী জানান, নিশাতের মৃত্যুতে উডসাইড ও জ্যাকসন হাইটস এলাকার লোকজন শোকাহত। কমিউনিটির সবাই তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ