নিউইর্য়কের জ্যাকসন হাইটসে খলিল বিরিয়ানি হাউস; বাহারি খাবার নিয়ে আরও জনপ্রিয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইর্য়কের জ্যাকসন হাইটসে আগের চেয়ে আরও জনপ্রিয় হয়ে উঠছে খলিল বিরিয়ানি। হাঁস পোলাও, মোরগ পোলাও, সরিষার তেলে রান্না করা তেহারী ও কাচ্চি বিরিয়ানিসহ বাহারি সব খাবার ভোজনরসিকদের আকৃষ্ট করছে। খাবারের মেনুতে এসেছে বৈচিত্র্য। পাশাপাশি স্বাদ ও মানেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে বাইরে থেকে রান্না করে আনা খাবারের ওপর নির্ভরশীল থাকলেও এখন সরাসরি রান্নার ফলে মানোন্নয়ন সম্ভব হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন, আমি নিজের হাতে সমস্ত রান্না করছি। আগে ব্রঙ্কস থেকে রান্না করে এনে জ্যাকসন হাইটসের দোকান চালিয়েছি। দীর্ঘদিন গ্যাস সংযোগ না থাকায় জ্যাকসন হাইটস শাখায় পূর্ণাঙ্গ রান্না সম্ভব হয়নি। এজন্য ইচ্ছে থাকলেও গ্রাহকদের জন্য রকমারী খাবার পরিবেশন করতে পারিনি। গত ১৯ ডিসেম্বর সেই সমস্যা সমাধান হওয়ায় এখন নিয়মিত নতুন নতুন পদ যোগ করা হচ্ছে। ফলে খাবারের মানোন্নয়ন সম্ভব হয়েছে। এখন আমাদের খাবারের মেনুতে নতুন নতুন আইটেম যুক্ত হচ্ছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ব্রঙ্কস শাখা বন্ধ থাকায় জ্যাকসন হাইটসেই বেড়েছে গ্রাহকদের চাপ। অনেক ক্যাটারিং অর্ডার পাচ্ছি। ইনশাআল্লাহ আরও আসবে বলে আশা করছি। এ সময় খলিলুর রহমান ব্রুকলিন ও ওজনপার্কেও শাখা চালুর পরিকল্পনার কথাও জানান।
এক ভোক্তা বলেন, এখানে এখন অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে। যা আগে ছিল না। আগের চেয়ে এখন খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে। বিশেষ করে কাচ্চি বিরিয়ানি আর হাঁস পোলাও বেশ লেগেছে। পরিবার নিয়ে এসে খেতে ভালো লাগে। পরিবেশ ও খাবারের স্বাদ—সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। খাবারের মান আরও উন্নত হয়েছে বলে মনে করি।
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা