ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয় ২ এপ্রিল। মহান স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিসহ প্রায় তিন শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিতি হয়েছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দেশের সম্পর্কের গুরুত্বসহ ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্যবসা, বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও জনগণকে অভিনন্দন।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দিই না। আমরা বাংলাদেশকে উন্নত প্রযুক্তির প্রস্তাব দিই, যা বাংলাদেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এবং নিজের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগানো পারে।যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে বাংলাদেশের সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাংলাদেশী,যুক্তরাষ্ট্র সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বাংলাদেশি খাবার উপভোগ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion