Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক সেকেন্ড সেক্রেটারি আসিব আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: April 5, 2026 | 12:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : `দীর্ঘ ৩০ বছর ধরে এই দেশে দায়িত্ব পালন করেছি। কখনো কোনো অভিযোগ ছিল না। তবু আজ আমি হয়রানির শিকার’—কথাগুলো বলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক সেকেন্ড সেক্রেটারি আসিব আহমেদ।
সরকারি চাকরির সূত্রে বিদেশে পাড়ি জমানো আসিব আহমেদের কর্মজীবন ছিল দীর্ঘ ও অভিজ্ঞতায় ভরা। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের থার্ড সেক্রেটারি থেকে পদোন্নতি পেয়ে তিনি সেকেন্ড সেক্রেটারি পদে উন্নীত হন। সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে। নিজের ভাষায়, দলমত নির্বিশেষে সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করেন তিনি।
কিন্তু এই দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসে তার জীবন যেন হঠাৎ করেই অনিশ্চয়তার মুখে পড়ে। তিনি অভিযোগ করেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই অন্তর্বর্তী সরকার তাকে জোরপূর্বক চাকরি থেকে সরিয়ে দেয়।
এই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে তার পারিবারিক বাস্তবতায়। অসুস্থ স্ত্রী এবং সন্তানের গুরুত্বপূর্ণ একাডেমিক সময়—সবকিছু মিলিয়ে এক ধরনের মানসিক চাপের মধ্যেই দিন কাটাচ্ছেন তিনি। ‘দুই সপ্তাহের মধ্যে সব গুছিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তখন আমার পরিবারের অবস্থা এমন ছিল যে, কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না,’ বলেন আসিব আহমেদ।
তবুও হতাশার মাঝেও দেশের প্রতি তার টান অটুট। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের জন্য রেমিট্যান্স পাঠান। এতে দেশ এগিয়ে যাবে, পরিবারও ভালো থাকবে। নিজেরা ভালো থাকুন, কাউকে কষ্ট দেবেন না।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV