Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

জর্জিয়া আটলান্টার ডা. মানিকের একমাত্র ছেলে সাকিব আলীর ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: April 7, 2026 | 1:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে শাকিব আলী (২৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন। ৬ এপ্রিল সকালে ক্যালিফোর্নিয়ার লস অ‍্যান্জেলেসে নিজ বাসা থেকে বাংলাদেশি আমেরিকান তরুন প্রকৌশলী সাকিব আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিখ্যাত আমাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন সাকিব।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে মরদেহ হস্তান্তরে কয়েকদিন সময় লাগতে পারে।
লস অ‍্যান্জেলেসে মরহুমের প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে আটলান্টায়। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে তার স্বজনরা জানিয়েছেন। সাকিব জর্জিয়া ষ্টেট সিনেটর নাবিলা ইসলামের কাজিন৷


জর্জিয়ার বাংলাদেশীূ কমিউনিটি নের্তৃবৃন্দ সাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে মাগফিরাত কামনা করেছেন৷ আল্লাহ পাক সাকিবকে জান্নাতবাসী করুন৷ ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চিকে পুত্র হারানোর শোক সহ্য করার পর্যাপ্ত ধৈর্য ও শক্তি প্রদান করুন৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ