Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ : চ্যাম্পিয়ন গার্ডেন স্টেট এফসি

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: April 8, 2026 | 11:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে গার্ডেন স্টেট এফসি। ৫ এপ্রিল রোববার অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গার্ডেন স্টেট ফুটবল ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে নিউইয়র্কের সন্দ্বীপ ইউনাইটেড এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দিনব্যাপি এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এদিন দুপুরে বর্নাঢ্য আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া এনামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এস ইসলাম আরিফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদের মিয়া। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সহ সভাপতি মো. জুয়েল আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির লিপু ও এ মুকিত রিমন, সাংগঠনিক সম্পাদক সালেহ মিয়া, দপ্তর সম্পাদক রাহুল বড়–য়া, সদস্য জাহাঙ্গীর হোসেন জয়নুল, সাইদুল ইসলাম রিয়াদ, মো. শওকত প্রমুখ। রং বে রং-এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।
ওই দিন র‌্যান্ডালস আইল্যান্ড ষ্টেডিয়ামের ৩ টি মাঠে ১২টি দল স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি দল সেমি ফাইনালে ওঠে। সেমিফাইনালে গার্ডেন স্টেট ফুটবল ক্লাব নিউইয়র্কের সোনার বাংলা ব্লু এর সাথে এবং সন্দ্বীপ ইউনাইটেড এফসি আইসাব এফসি এর মুখোমুখি হয়। আকর্ষণীয় আর উত্তেজনাপূর্ণ এই খেলায় গার্ডেন স্টেট এফসি ও সন্দ্বীপ ইউনাইটেড এফসি ফাইনালে ওঠে। আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। গার্ডেন স্টেট এফসি ৪-৩ গোলে সন্দ্বীপ ইউনাইটেড এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ান ট্রফি জিতে নেয়। সন্দ্বীপ ইউনাইটেড এফসি হয় রানার্স আপ।
বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা প্রাণভরে উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। পুরস্কৃত করা হয় সেরা খেলোয়ারদের। সভাপতি দুলাল মিয়া এনামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এস ইসলাম আরিফের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা মখন মিয়া, সহ সভাপতি মো. জুয়েল আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির লিপু ও এ মুকিত রিমন, সাংগঠনিক সম্পাদক সালেহ মিয়া, দপ্তর সম্পাদক রাহুল বড়–য়া, সদস্য জাহাঙ্গীর হোসেন জয়নুল, মীর জাকির হোসেন, সাইদুল ইসলাম রিয়াদ, মো. শওকত প্রমুখ। তারা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
টুর্ণামেন্টে পুরস্কৃতরা হলেন : রাইজিং স্টারস মীর জেহান (সোনার বাংলা এফসি ব্লু), আবিয়াস ইসলাম (সন্দ্বীপ ইউনাইটেড এফসি) ও মো. সায়েম (আইসাব এফসি)। সেরা প্লেমেকার অপু সরওয়ার (সন্দ্বীপ ইউনাইটেড এফসি), সর্বোচ্চ গোলদাতা আমিরুল আজম (সন্দ্বীপ ইউনাইটেড এফসি), সেরা গোলরক্ষক গোলাম মুস্তভি (গার্ডেন স্টেট এফসি), সেরা ডিফেন্ডার: ফারদিন আহমেদ (গার্ডেন স্টেট এফসি)।
ফাইনালে সেরা খেলোয়াড়: গোলাম মুস্তভি (গার্ডেন স্টেট এফসি) এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাইমন আহমেদ কুজো (গার্ডেন স্টেট এফসি)।
টুর্ণামেন্টের টাইটেল স্পন্সর ঠিকানা, চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সর আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন এবং রানার্স-আপ ট্রফি স্পন্সর বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা বোর্ড অফ ট্রাস্টিজ।
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো: গার্ডেন স্টেট এফসি, সন্দ্বীপ ইউনাইটেড এফসি, সোনার বাংলা এফসি ব্লু, ফাইটারস ক্লাব, আইসাব এফসি, রনকানকোনামা এফসি, আইসাব এফসি ইউ১৯, ১২০ এফসি, সোনার বাংলা এফসি রেড, কুমিল্লা কিংস, সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ইউএসএ এবং এনওয়াই বেঙ্গলস।
উল্লেখ্য, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের সাবেক জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নিয়ে গঠিত বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা কর্পোরেশন আয়োজন করে স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা নিয়ে ব্যাপক সাড়া পড়ে প্রবাসে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ