আলবেনীতে ‘বাংলাদেশী আমেরিকান লবি ডে’ : ‘নো ইউর রাইটস এন্ড ফাইট ফর ইট’

সালহউদ্দিন আহমেদ : নিউইয়র্ক (ইউএনএ): ‘নো ইউর রাইটস এন্ড ফাইট ফর ইট’ শ্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্কে রাজধানী আলবানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী আমেরিকান লবি ডে’।

এই লবি ডে’র মাধ্যমে নিউইয়র্ক ষ্টেটের দুই জন সিনেটর ও ১৩জন এ্যাসেম্বলীম্যানের সাথে বাংলাদেশী প্রতিনিধি দল পৃথক পৃথক বৈঠকে বাংলাদেশ ককাস গঠন এবং বাংলাদেশী ও মুসলিম কমিউনিটির কমিউনটির বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশ্যান ইস্যু ড্রিম অ্যাক্ট, ইয়্যুথ এবং রিক্রিয়েশন সেন্টার, সিনিয়র সিটিজেন সেন্টার, হাউজিং সমস্যা, চাকুরী সহায়তা, অফিস-আদালত-হাসপাতালে বাংলা সাইন ও দু’ভাষী নিয়োগ, ফ্রি ইংরেজী শিক্ষা, ফ্রি প্রাইমারী কম্পিউটার শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে হালাল ফুড সরবরাহ প্রভৃতি বিষয় তুলে ধরেন এবং তা বাস্তবায়নের দাবী জানান। এছাড়া এদিন এ্যাসেম্বলী হাউজের অধিবেশেনে বাংলাদেশীদেরকে সম্মানিত করা হয়।

গত ৫ জুন মঙ্গলবার নিউইয়র্কের আলবেনীতে ‘বাংলাদেশী আমেরিকান লবি ডে’ পালন করা হয়। এই লবি ডে-তে বাংলাদেশী কমিউনিটির সকল পর্যায়ের শিক্ষাবীদ, পেশাজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দদের নেতৃত্বে পৃথক পৃথক গ্রুপে অর্ধ শতাধিক বাংলাদেশী অংশগ্রহন করেন।

নিউইয়র্কের সিনেটর ও এ্যাসেম্বলীম্যানগণ বাংলাদেশী প্রতিনিধি দলগুলোর সাথে বৈঠক শেষে দুপুরে সকলে মিলে লাঞ্চ করেন। এসময় বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়। এরপর বেলা আড়াইটার দিকে স্পীকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাসেম্বলী হাউজের অধিবেশেনে বাংলাদেশীদেরকে সম্মানিত করা হয়।
![]()
‘বাংলাদেশী আমেরিকান লবি ডে’-তে বাংলাদেশী প্রতিনিধি দল ষ্টেট সিনেটর মার্টিন ডিলান ও গুসটাভো রিভেরা, এ্যাসেম্বলীম্যান পিটার রিভেরা, রাফেল ইপিনাল, রিচার্ড গোটফ্রিড, স্টেভ এঞ্জলেব্রাইট, উলিয়াম মেগ, ফ্রানসিসকো ময়া, ক্যাথেরিন নোলান, মাইক মিলার, ফেলিক্স অর্টিজ, ডেভিড ওয়েপ্রিন, মাইক ডেনডিক্কার, কার্ল হেসটি ও গুলিরমো লিনার্স-এর সাথে পৃথক পৃথক বৈঠক করে বাংলাদেশী ও মুসলিম কমিউনিটির সমস্যাগুলো নিয়ে মত বিনিময় এবং সমস্যাগুলো সমাধানের দাবী করেন।

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরীসহ বাংলাদেশী প্রতিনিধি দলের বিভিন্ন গ্রুপের টিম লীডার ছিলেন ড. এম এম বিল্লাহ, ড. আশরাফ উদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, এটর্নী মঈন চৌধুরী, এডভোকেট রুবাইয়া রহমান, দেলোয়ার মজুমদার, শামসুল আলম, এটর্নী রাজিব সাঈদ ও ইভান রহমান। উল্লেখ্য, বিশিষ্ট কমিউনিটি একটিভিষ্ট মোহাম্মদ শাহ জাহানকে চেয়ার করে ‘বাংলাদেশী আমেরিকান লবি ডে’র সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন: ভাইস চেয়ার/এরিয়া কো অর্ডিনেটর- একএম সফিকুল ইসলাম (জ্যামাইকা), আমিনুল রসুল জামসেদ (ব্রুকলীন), আসাদুর রহমান খান (ব্রঙ্কস), মিসবাহ আবদীন (ওজনপার্ক), মোহাম্মদ এস হোসেন শাহীন (জ্যাকসন হাইটস), শায়লা ইফতেখার (লংআইল্যান্ড), সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার কামাল ভূঁইয়া, কোষাধ্যক্ষ-ইঞ্জিনিয়ার আব্দুর রহীম, যুব বিষয়ক কো অর্ডিনেটর- জাহিদ পাটোয়ারী, সহকারী যুব বিষয়ক কো অর্ডিনেটর-ইভান রহমান, প্রফেশনাল কো অর্ডিনেটর- ফয়সাল চৌধুরী, মহিলা বিষয়ক কো অর্ডিনেটর- এডভোকেট রুবাইয়া রহমান।

কার্যকরী সদস্য- জাকারিয়া চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফুল্লাহ ভূঁইয়া, বিলাল এ চৌধুরী, এটর্নী রাজিব সাঈদ ও মুজাক্কার হোসাইন। এছাড়া সেবুল উদ্দিন ও জালাল উদ্দিন রুমী জ্যামাইকা এবং আব্দুর রহমান ওজনপার্ক এলাকার সহকারী কো অর্ডিনেটর।
‘বাংলাদেশী আমেরিকান লবি ডে’র উপদেষ্টাবৃন্দ হচ্ছেন: ড্যানিয়েল ফিগারোয়া, মোহাম্মদ আমিনুল্লাহ, ডা. মোহাম্মদ এম বিল্লাহ, মোর্শেদ আলম, এমএএফ মিসবাহ উদ্দিন, দীলিপ নাথ, মোহাম্মদ এম আজীজ, এটর্নী মঈন চৌধুরী, হাজী ফখরুল ইসলাম খান, এটর্নী অশোক কর্মকার, মজিবুর রহমান, ফখরুল ইসলাম, এএসএম শাহ আলম চৌধুরী, ড. আশরাফ উদ্দিন আহমেদ, মাহতাব উদ্দিন, তরিৎ বোস, হাসান আলী ও হাফেজ জুলকিফল চৌধুরী।
বাংলা প্রেস, নিউইয়র্ক : নিউইয়র্কের রাজধানী আলবেনীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশি আমেরিকান লবি ডে’। বাংলাদেশ ককাস গঠনসহ বাংলাদেশি মুসলিম কমিউনিটির নানাবিধ সমস্যা নিয়ে গত মঙ্গলবার নিউইয়র্ক ষ্টেটের সিনেটর ও এ্যাসেম্বলীম্যানের সাথে বাংলাদেশি একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে কমিউনটির বিভিন্ন সমস্যা, ইমিগ্রেশ্ন ইস্যু, ড্রিম অ্যাক্ট, ইয়্যুথ এন্ড রিক্রিয়েশন সেন্টার, সিনিয়র সিটিজেন সেন্টার, হাউজিং সমস্যা, চাকুরী সহায়তা, অফিস-আদালত-হাসপাতালে বাংলা সাইন ও কর্মক্ষেত্রে বাংলাভাষী নিয়োগ, ফ্রি ইংরেজী শিক্ষা, ফ্রি প্রাইমারি কম্পিউটার শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে হালাল ফুড সরবরাহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা তাদের সকল দাবি বাস্তবায়নের জন্য সিনেটর ও এ্যাসেম্বলীম্যানকে অনুরোধ জানান।
গত ৫ জুন মঙ্গলবার নিউইয়র্কের আলবেনীতে ‘বাংলাদেশি আমেরিকান লবি ডে’তে বাংলাদেশি কমিউনিটির শিক্ষাবিদ, পেশাজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের পৃথক পৃথক গ্রুপে অর্ধ শতাধিক বাংলাদেশী অংশগ্রহন করেন।নিউইয়র্কের সিনেটর ও এ্যাসেম্বলীম্যানগণ বাংলাদেশি প্রতিনিধি দলগুলোর সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এসময় বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।এরপর বেলা আড়াইটার দিকে স্পীকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাসেম্বলী হাউজের অধিবেশেনে বাংলাদেশিদেরকে সম্মানিত করা হয়।
বাংলাদেশি আমেরিকান লবি ডে’-তে বাংলাদেশি প্রতিনিধি দল ষ্টেট সিনেটর মার্টিন ডিলান ও গুসটাভো রিভেরা, এ্যাসেম্বলীম্যান পিটার রিভেরা, রাফেল ইপিনাল, রিচার্ড গোটফ্রিড, স্টেভ এঞ্জলেব্রাইট, উলিয়াম মেগ, ফ্রানসিসকো ময়া, ক্যাথেরিন নোলান, মাইক মিলার, ফেলিক্স অর্টিজ, ডেভিড ওয়েপ্রিন, মাইক ডেনডিক্কার, কার্ল হেসটি ও গুলিরমো লিনার্স-এর সাথে পৃথক পৃথক বৈঠক করে বাংলাদেশী ও মুসলিম কমিউনিটির সমস্যাগুলো নিয়ে মত বিনিময় এবং সমস্যাগুলো সমাধানের দাবি করেন।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরীসহ বাংলাদেশি প্রতিনিধি দলের বিভিন্ন গ্রুপের টিম লীডার ছিলেন ড. এম এম বিল্লাহ, ড. আশরাফ উদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, এটর্নী মঈন চৌধুরী, এডভোকেট রুবাইয়া রহমান, দেলোয়ার মজুমদার, শামসুল আলম, এটর্নী রাজিব সাঈদ ও ইভান রহমান। উল্লেখ্য, বিশিষ্ট কমিউনিটি একটিভিষ্ট মোহাম্মদ শাহজাহানকে চেয়ারম্যান করে ‘বাংলাদেশী আমেরিকান লবি ডে’র সাংগঠনিক কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন: ভাইস চেয়ারম্যান/এরিয়া কো অর্ডিনেটর- একএম সফিকুল ইসলাম (জ্যামাইকা), আমিনুল রসুল জামসেদ (ব্রুকলীন), আসাদুর রহমান খান (ব্রঙ্কস), মিসবাহ আবদীন (ওজনপার্ক), মোহাম্মদ হোসেন শাহীন (জ্যাকসন হাইটস), শায়লা ইফতেখার (লংআইল্যান্ড), সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার কামাল ভূঁইয়া, কোষাধ্যক্ষ-ইঞ্জিনিয়ার আব্দুর রহীম, যুব বিষয়ক কো অর্ডিনেটর- জাহিদ পাটোয়ারী, সহকারী যুব বিষয়ক কো অর্ডিনেটর-ইভান রহমান, প্রফেশনাল কো অর্ডিনেটর- ফয়সাল চৌধুরী, মহিলা বিষয়ক কো অর্ডিনেটর- এডভোকেট রুবাইয়া রহমান।
কার্যকরী সদস্য- জাকারিয়া চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফুল্লাহ ভূঁইয়া, বিলাল এ চৌধুরী, এটর্নী রাজিব সাঈদ ও মুজাক্কার হোসাইন। এছাড়া সেবুল উদ্দিন ও জালাল উদ্দিন রুমী জ্যামাইকা এবং আব্দুর রহমান ওজনপার্ক এলাকার সহকারী কো অর্ডিনেটর। ‘বাংলাদেশী আমেরিকান লবি ডে’র উপদেষ্টাবৃন্দ হচ্ছেন: ড্যানিয়েল ফিগারোয়া, মোহাম্মদ আমিনুল্লাহ, ডা. মোহাম্মদ এম বিল্লাহ, মোর্শেদ আলম, এমএএফ মিসবাহ উদ্দিন, দীলিপ নাথ, মোহাম্মদ এম আজীজ, এটর্নী মঈন চৌধুরী, হাজী ফখরুল ইসলাম খান, এটর্নী অশোক কর্মকার, মজিবুর রহমান, ফখরুল ইসলাম, এএসএম শাহ আলম চৌধুরী, ড. আশরাফ উদ্দিন আহমেদ, মাহতাব উদ্দিন, তরিৎ বোস, হাসান আলী ও হাফেজ জুলফিকার চৌধুরী প্রমুখ।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং