Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ রেষ্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: April 15, 2026 | 6:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউ-ক্যাসেল হিল এলাকায় ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ নামে বাঙালী মালিকানায় একটি রেষ্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। গত ১০ এপ্রিল শুক্রবার অপরাহ্নে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের সিক্স ট্রেনের ক্যাসেলহিল স্টপেজের অদূরে ২২৪৫বি ওয়েস্টচেস্টার এভিনিউতে ব্যবসায়ী শেখ জামাল হোসেন, এইচ এম ইকবাল হোসেন, মো. হোসেন মিয়া এবং নুরুল ইসলাম মিলনের মালিকানাধীন ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাাওয়াত, মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবাইর রাশিদ। ব্যবসায় সাফল্য, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ এর ডাইরেক্টরবৃন্দ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ এর বিজনেস পার্টনার শেখ জামাল হোসেন, এইচ এম ইকবাল হোসেন, মো. হোসেন মিয়া এবং নুরুল ইসলাম মিলন। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, ৪৩ প্রিসিন্টের কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর ফাউস্তো পিচার্দো, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, মূলধারার রাজনীতিক আব্দুস সহীদ, কমিউনিটি একিটিভিস্ট আব্দুর রহিম বাদশা, আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে নিউইয়র্ক স্টেট এসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭ এর প্রার্থী জাকির চৌধুরী সিপিএ, রিয়েলটর প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রেষ্টুরেন্টটির তৈরী বিশেষ খাবার দিয়ে বিপুল সংখ্যক অতিথিকে আপ্যায়ন করা হয়।
‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ এর উদ্যোক্তাবৃন্দ জানান, ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশনের মাধ্যমে নতুন প্রজন্মসহ কমিউনিটির আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন তারা। উদ্যোক্তারা বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, কমিউনিটির সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি নিরলস কাজ করবে। ব্রঙ্কসে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের দেশীয় খাবারের চাহিদা মেটাতেই তাদের এই উদ্যোগ। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে প্রয়োজনীয় সব খাবারের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
বক্তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, বাঙালী মালিকানায় ক্যাসেল হিল এলাকায় এমন রেষ্টুরেন্ট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের প্রিয় সব খাবার।
বাঙালী মালিকানায় আরেকটি রেষ্টুরেন্ট গড়ে ওঠায় ভীষন খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা নতুন প্রজন্মের প্রতি লক্ষ রেখে আধুনিক রুচি ও স্বাস্থ্য সম্মত সব খাবার পরিবেশন করবেন তারা।
রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, তাদের রেষ্টুরেন্টে থাকবে আদি এশিয়ান খাবার, মেডিটেরিয়ান গ্রিল, কাবাব এর পাশাপাশি বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ ভিন্ন স্বাদের সব খাবার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং মিলাদ-মাহফিল, বিয়ে, জন্মদিন, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন ও কেটারিংয়ের ব্যবস্থা রয়েছে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে রেষ্টুরেন্টের সকল খাবারে চলছে বিশেষ ছাড়।
‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ সপ্তাহের ৭ দিনই সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকছে। রয়েছে ফ্রি ডেলিভারীর ব্যবস্থা।
বাঙালী মালিকানায় আরেকটি রেষ্টুরেন্ট গড়ে ওঠায় ভীষন খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা নতুন প্রজন্মের প্রতি লক্ষ রেখে আধুনিক রুচিসম্মত বিশুদ্ধ সব খাবার পরিবেশন করবেন তারা।
‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ কর্তৃপক্ষ খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তাদের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৩৪৭-৫৭৫-৩৫৩৯, ৩৪৭-২০৯-৩৬৫১, ৯২৯-৬৫৫-০৯৭৮ এবং ২০২-৩৬৫-৮৪৫৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ