Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মিরসরাই এসোসিয়েশন এনএ’র বর্ষবরণ ও নতুন কমিটির অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: April 23, 2026 | 5:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন, ঈদ পুনর্মিলনী এবং সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করেছে মিরসরাই এসোসিয়েশন ইউএসএ এনএ ইনক। গত ১৮ এপ্রিল জ্যামাইকার ইকরা পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী মিরসরাইবাসীদের স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিশু থেকে শুরু করে বয়স্কদের অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। নতুন কমিটির অভিষেকের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বর্ণিল এই আয়োজনে বিভিন্ন দেশীয় ও আঞ্চলিক গান পরিবেশিত হয়, যা প্রবাসী দর্শকদের মাঝে দেশীয় সংস্কৃতির আবহ তৈরি করে। একই সঙ্গে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে দেশীয় স্বাদের নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। বিশেষ করে মাছ-মাংসসহ হরেক রকমের ঐতিহ্যবাহী খাবার প্রবাসীদের কাছে বাড়ির স্বাদের অনুভূতি ফিরিয়ে আনে।
সাংস্কৃতিক পরিবেশনা ও বৈশাখী আড্ডার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়। পাশাপাশি ঈদ পুনর্মিলনীর মাধ্যমে প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু তাহের মিয়া ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম উপস্থিত থেকে নববর্ষ ও ঈদ শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব জিএম মোর্শেদ, যুগ্ম সদস্য সচিব শাওন ও হায়দার টিপু, যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দিন খোন্দকার ও সাজেদা বেগম সাজুসহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রবাসে মিরসরাইবাসীদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ