Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত‍্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: May 1, 2026 | 11:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত‍্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির ভাইকে ফোনে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। ১ মে শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস জানিয়েছে, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত হওয়া গেছে।
দূতাবাস আরও জানায়, মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট-এর মাধ্যমে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে, একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় টাম্পা বে এরিয়ার ইসলামী সোসাইটিতে অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহত জামিলের খালা, মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, গণমাধ্যমসহ প্রবাসী বাংলাদেশীরা জানাজায় অংশগ্রহণ করেন। জামিল আহমেদ লিমন-এর মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ মে বাংলাদেশে পাঠানো হবে। তার মরদেহ দুবাই হয়ে আগামী ৪ মে সকাল ৮.৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
একই দিনে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টিও। পরবর্তীতে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ