বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’র বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৩০ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আইন প্রত্যাহার, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গায়েবি মামলা ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেশ কয়েকজন সাংবাদিকসহ হাজারো নেতা-কর্মীকে আটক রাখা এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বিনাশর্তে প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
র্যালি থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা ডেভিড টার্নবুল। এটি হস্তান্তর করেন ড. সিদ্দিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ডা. মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, রফিকুর রহমান রফিক, ইমদাদ চৌধুরী প্রমুখ।
‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধ’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ আইন-মানি না-মানবো না’, ‘আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আইন ভাঙ্গবো-শেখ হাসিনাকে আনবো’, ‘নিষেধাজ্ঞায় লাথি মার-জয় বাংলা বলে আগে বার’, ‘নাই নাই নাই নাই-দেশে কোনো আইন নাই’, ‘নিষেধাজ্ঞা ভাঙ্গবো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আনবো’, সারা দেশে হাহাকার রক্ষায় শেখ হাসিনার দরকার’, ‘রূপপুর পারমাণবিক কেন্দ্র শেখ হাসিনার জন্য’ ইত্যাদি স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করেন নেতা-কর্মীসহ সাধারণ প্রবাসীরা। এ সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কৌতূহলী দৃষ্টি দিয়ে এসব প্রত্যক্ষ করেছেন।
ড. সিদ্দিকুর রহমান এ সময় বলেন, বর্তমানে জনগণের দুর্ভোগের জন্য দায়ী খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার অসাংবিধানিক পাতানো নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত তারেক রহমানের সরকার। তিনি অভিযোগ করেন, আজকে বাংলাদেশের সকল ক্ষেত্রে দুরবস্থা, নৈরাজ্য ও উন্নয়ন বন্ধ, সাধারণ মানুষের এখন একটাই অনুভূতি: শেখ হাসিনা দ্য বেস্ট, শেখ হাসিনা দ্য গ্রেট।’ ড. সিদ্দিকুর রহমান উল্লেখ করেন, এ দুর্যোগ থেকে রক্ষা করতে পারে স্বাধীনতায় নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের