Tuesday, 21 July 2026 |
শিরোনাম
বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: May 4, 2026 | 12:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। সম্মেলন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে ১ মে শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের এআর ব্যাঙ্কুয়েট হলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে পূর্ণাঙ্গ হোস্ট কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
সুধী সমাবেশে ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং হোস্ট কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবু সম্মেলন সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম, অভিনয় শিল্পী লুৎফুন্নাহার লতা সহ ফোবানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের ফোবানা সম্মেলনে বঙ্গবন্ধুর আদর্শ, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন থাকবে।
সুধী সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV