সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট -এ যোগ দিতে বাংলাদেশের ২৫ সদস্যের ব্যবসায়ি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ যোগ দিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব্যবসায়ি প্রতিনিধি দল এসেছে যুক্তরাষ্ট্রে রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ৩-৬ মে অনুষ্ঠিত এই সামিটে ১০০ টির বেশি দেশ থেকে প্রায় ৫০০০ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৭০০ বিনিয়োগকারী ব্যবসায়ী।
বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে ৪ মে ২০২৬ একটি সংবর্ধনার আয়োজন করেছিল ওয়াশিংটন ডিসির ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। ১০০ বছরের পুরনো ইউএস চেম্বার অব কমার্সের ঐতিহ্যবাহী ভবনের ছাদে আয়োজন করা হয়েছিল এই সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion