বিয়ের এক বছর পর স্বামীর মনে হচ্ছে স্ত্রী মনে হয় পুরুষ!

ডেস্ক: বিয়ের এক বছর পর স্বামীর মনে হচ্ছে নিজের বিউটিশিয়ান স্ত্রী আদৌ নারী কিনা। আর তাই শরীয়া আদালতে ডিএনএ টেস্ট করে স্ত্রীর লিঙ্গ নির্ধারণ করার জন্য আবেদন করেছেন স্বামী মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইনস ইসলামের সাবেক ডীন ড. বাহরাম সাঙ্গুই। মঙ্গলবার এ খবর দিয়ে মালয়েশিয়ার পত্রিকা স্টার অনলাইন জানায়, বিউটিকেয়ার বুটিকের মালিক রূপচর্চার শিল্পী শ্রিওয়ানি (৩৭)কে নিজের তৃতীয় স্ত্রী হিসেবে ২০০৯ সালের আগস্টে থাইল্যান্ডে বিয়ে করেন বাহরাম। বিয়ের ঠিক এক বছর পর তার কাছে মনে হতে থাকে তার স্ত্রী সম্ভবত নারী নয়। তার আচরণে পুরুষ বলে মনে হয়। ফলে তিনি তার লিঙ্গ নির্ধারণের আবেদন করেন। যার রেজাল্ট এখনও আদালতে পেন্ডিং অবস্থায় রয়েছে।
এদিকে এপ্রিল মাসে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি প্রকাশ ও শ্রিওয়ানিকে তালাক দেয়ার কথা জানান স্বামীর আইনজীবী। তাই আইনজীবীর বিরুদ্ধে মানহানি ও ক্ষতিপূরণের মামলা করেছেন বিউটিশিয়ান শ্রিওয়ানি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests