Tuesday, 21 July 2026 |
শিরোনাম
বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কুইন্সে ডেমোক্র্যাট কাউন্টি কমিটিতে লড়ছেন খোরশেদ খন্দকার

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: May 5, 2026 | 7:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক কাউন্টি কমিটি মেম্বার পদে প্রার্থী হয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট খোরশেদ খন্দকার। তিনি কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৯ এবং ইলেকশন ডিস্ট্রিক্ট-৪৩ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৩ জুন এই প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তার মনোনয়নপত্র নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশন কর্তৃক গৃহীত হয়েছে। খোরশেদ খন্দকার কুইন্সের বর্তমান অ্যাসেম্বলিওম্যান অ্যালিসিয়া হাউন্ডম্যানের প্রতিনিধিত্বাধীন এলাকা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
খোরশেদ খন্দকার ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (অ্যাসাল)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দীর্ঘদিন ধরে তিনি কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার প্রার্থিতাকে সমর্থন জানিয়েছেন অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা ও এমেরিটাস প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন।
কমিউনিটির অনেকের মতে, তার এই প্রার্থিতা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের প্রতিনিধিত্ব আরও জোরদার করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করবে। আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনকে ঘিরে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।দৃশ্যমান করে তুলছে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV