নিউইয়র্কে জাতিসংঘের অ্যাওয়ার্ড পেলেন ড. সবিতা দাস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ড. সবিতা দাস (সবিতা রাণী সুতার) জাতিসংঘের অ্যাওয়ার্ড পেয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘৭০তম কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ সামিটের সাইডলাইনে সম্প্রতি ম্যানহাটানে ওপেরা হাউজ পার্টি হলে ‘ফোরাম অন গ্লোবাল উইমেন লিডারশিপ, জাস্টিস, অ্যাকশন’র বর্ণাঢ্য সমাবেশে ‘মিস ক্যারিকম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ বিভিন্ন ইস্যুতে ৪টি অ্যাওয়ার্ডস/সার্টিফিকেট দিয়েছে ড. সবিতা দাসকে।
জাতিসংঘে নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘মিস ক্যারিকম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রদূত ড. মনিকা স্যানচেজ ড. সবিতা দাসের সমাজসেবায় দীর্ঘদিনের কর্মকান্ডের প্রশংসা করেন। তাকে এই সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অভিবাসী সমাজে কর্মরত অন্যদেরকে উৎসাহিত করার প্রয়াস বলেও উল্লেখ করেন ড. মনিকা। এ সময় নারী উন্নয়নে অবদানের জন্য আরো কয়েকজনকে অ্যাওয়ার্ড/সার্টিফিকেট প্রদান করা হয়।
জাতিসংঘের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও শীর্ষ কূটনীতিকদের বর্ণাঢ্য এ সমাবেশে অ্যাওয়ার্ড গ্রহণের পর অভিভূত বাংলাদেশি-আমোরিকান ড. সবিতা দাস উল্লেখ করেন, এই সম্মাননার মধ্য দিয়ে মানবতার কল্যাণে কাজের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion