‘নির্বোধ ওবামার জন্য ১০টি উট ও হিলারির জন্য ১০টি মুরগি’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের গোপন আস্তানার খোঁজ দেয়ার বিনিময়ে উট ও মুরগি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে সোমালিয়ার একটি কট্টরপন্থি ইসলামী সংগঠন। ওবামা প্রশাসন কিছুদিন আগে আল কায়েদা ও আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত সোমালিয়ার একটি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে ৩ কোটি ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। সে ঘোষণাকে ব্যঙ্গ করতেই ওবামা-হিলারিকে ধরিয়ে দেয়ার বিনিময়ে উট-মুরগি পুরস্কার ঘোষণা করা হয়। সোমালিয়ার শাবাব আল-মুজাহিদিন আন্দোলনের নেতা ফুয়াদ মোহাম্মাদ খালাফ গত শুক্রবার জুমার নামাজের পর এমন ঘোষণা দেন। জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী গোয়েন্দা গোষ্ঠী এসআইটিই এ তথ্য দিয়েছে। খালাফ বলেন, ‘কোন ব্যক্তি নির্বোধ ওবামার গোপন আস্তানার খোঁজ দিতে পারলে তাকে পুরস্কার হিসেবে ১০টি উট দেয়া হবে। আর যে ব্যক্তি বৃদ্ধা হিলারি ক্লিনটনের গোপন আস্তানার সন্ধান দিতে পারবেন তাকে ১০টি মুরগি ও ১০টি মোরগ পুরস্কার দেয়া হবে।’ গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় খালাফ ও তার ৩ সহযোগীকে ধরিয়ে দেয়ার বিনিময়ে প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে ৫০ লাখ ডলার দেয়ার পুরস্কার ঘোষণা করে। একই সঙ্গে আল শাবাবের প্রতিষ্ঠাতা ও কমান্ডার আহমেদ আবদি আও মোহাম্মদের খবরের বিনিময়ে ৭০ লাখ মার্কিন ডলার ঘোষণা করা হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests