ভারতের পশ্চিমবঙ্গে সহিংসতা ও বাংলাদেশ নিয়ে কটুক্তির প্রতিবাদে নিউইয়র্কে মতবিনিময় সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সহিংসতা, হামলা ও বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্যাট্রিয়টস অব বাংলাদেশ-ও বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে ১০ মে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায় ও রাজনৈতিক কর্মীদের ওপর সহিংসতা, লুটপাট ও অস্থিতিশীলতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে কটূক্তি ও হস্তক্ষেপমূলক বক্তব্যের নিন্দা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ মিজান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট রহমত উল্লাহ, আলিম তালুকদার এবং নুরুল চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন আজিজুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল কাদের।
বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, বিদ্বেষমূলক বক্তব্য বা উসকানি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারা মানবাধিকার রক্ষা, সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন দীপন গাজী, মামুন সরকার, জাবেদ আলম, দীপু চৌধুরী সহ কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ। সভা শেষে আয়োজকরা সকল দেশপ্রেমিক ও মানবতাবাদী মানুষকে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion