Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: May 16, 2026 | 12:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নানা দাবিদাওয়া, স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ইনক। গত ১০ মে রোববার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেস⁠ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রবাসী বাংলাদেশীদের দাবিদাওয়া নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, দুই মাসের মধ্যেই আসছে ‘প্রবাসী কার্ড’ : বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যেই এই কার্ড চালু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রবাসীদের সম্পত্তির সুরক্ষা ও প্রবাসে এনআইডি কার্যক্রম সহজ করতে সরকার পদক্ষেপ নিয়েছে। বিএনপি সরকার প্রবাসী বান্ধব সরকার। প্রবাসীদের মরদেহ দেশে আনাসহ তাদের উপর যে কোন হয়রানি প্রতিরোধে বিএনপি সরকার সোচ্ছার। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং তাদের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সভায় বক্তারা প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সোসাইটির ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের সঙ্গে এ ধরনের খোলামেলা মতবিনিময় ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও লায়ন শাহ নেওয়াজ বলেন, মন্ত্রী আরিফুল হকের মাধ্যমে প্রধান মন্ত্রী তারেক রহমানের কাছে আমার দাবি, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই। একই সময়ে স্বাধীনতা পেয়ে আরব আমিরাত যদি একটি নিরাপদ সমৃদ্ধ দেশ হতে পারে, তাহলে বাংলাদেশ কেন একটি নিরাপদ দেশ হবেনা। সরকারের সাথে কাধে কাধ মিলিয়ে সততার সাথে কাজ করলে অচিরেই সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, কমিউনিটি নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের নাগরিক সুবিধা, শ্রম অধিকার, বৈধ কাগজপত্র, দূতাবাসের সেবার মান উন্নয়ন, রেমিট্যান্স প্রণোদনা এবং বাংলাদেশে বিনিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বাংলাদেশ সোসাইটির ৯ দফা সম্বলিত দাবী ও প্রস্তাবনা: ১) প্রবাসীরা বাংলাদেশে ভ্রমণকালে দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা। ২) প্রবাসীদের মৃত্যুর পর তাঁদের মরদেহ বিনা খরচে বাংলাদেশে প্রেরণের জন্য সরকারি উদ্যোগে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, ৩) বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ৪) বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা, ৫) দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের উৎসাহিত করতে রেমিট্যান্স প্রণোদনা বর্তমান ২% থেকে বৃদ্ধি করে ন্যূনতম ৪% বা তার অধিক করার উদ্যোগ গ্রহণ করা, ৬) বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও কনস্যুলেটসমূহের সেবার মান আরও উন্নত করা এবং প্রবাসীদের জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টার হটলাইন সেবা চালু করা, ৭) যুক্তরাষ্ট্র প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, ৮) নিউইয়র্ক ও পার্শ্ববর্তী শহরগুলোতে বসবাসরত প্রবাসীদের সুবিধার্থে মাসে অন্তত একদিন সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ সোসাইটির ব্যবস্থাপনায় বিভিন্ন স্থানে মোবাইল কনস্যুলার সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা এবং ৯) প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে জরুরি উদ্যোগ গ্রহণ করা। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কর্মকর্তারা প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান এবং মন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV