গুগুল সদর দপ্তরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের গত ৮ জুন ক্যালিফোর্নিয়ার সেন জোসে শহরে অবস্থিত গুগুল সদর দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত বাংলাদশের সফটওয়্যার প্রকৌশলীদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পশাল অপারেশন্স কমান্ড কর্তৃক আয়োজিত সোশ্যাল মিডিয়া বিষয়ক চারদিনব্যাপী কর্মশালা ও ব্রিফিং এর অংশ হিসেবে রাষ্ট্রদূত কাদের গত ৪-৮ জুন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালিতে অবস্থান করেন এবং সেখানে বিভিন সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান যথা: গুগুল, ফেইসবুক, ক্রেইগলিস্ট এর উর্দ্ধতন ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। গুগুলে কর্মরত বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশলীদের ১২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল রাষ্ট্রদূত কাদের এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং তারা বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতের উনয়নে সহযোগিতা করার ইচ্ছা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত কাদের বলেন, বাংলাদেশে তথ্য ও প্রযুক্তি খাতের ব্যাপক স¤ভাবনা বিশেষতঃ বিপুল সংখ্যক সফটওয়্যার প্রকৌশলীর কাজে লাগানো সুযোগের কথা বিবেচনা করে গুগুল সেখানে একটি অফিস খোলার কথা গুরুতে¦র সাথে বিবেচনা করতে পারে। তিনি এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস তথা সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সফটওয়্যার প্রকৌশলী শিশির খান প্রতিনিধিদলের নেতৃত দেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং