আগাম উদ্যোগ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে-যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এ ইঙ্গিত পাওয়া গেছে
‘আগাম ও জোরদার’ উদ্যোগের মাধ্যমে ‘প্রাক-ডায়াবেটিস’ অবস্থায় থাকা ব্যক্তির টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমানো সম্ভব। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এ ইঙ্গিত পাওয়া গেছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট এ ব্যাপারে ওই গবেষণা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
যাঁদের রক্তে চিনির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায়নি, তাঁরা ‘প্রাক-ডায়াবেটিস’ অবস্থায় রয়েছেন বলে বিবেচনা করা হয়। নতুন গবেষণাটিতে বলা হয়েছে, রক্তে চিনির মাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।
এই গবেষণার ফলাফল চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যুক্তরাজ্যে প্রায় ৭০ লাখ ও যুক্তরাষ্ট্রে প্রায় সাত কোটি ৯০ লাখ মানুষ প্রাক-ডায়াবেটিস অবস্থায় রয়েছেন। তাঁদের টাইপ-২ ডায়াবেটিস, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রাম রিসার্চ গ্রুপের ছয় বছরব্যাপী ওই গবেষণায় টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে আগাম উদ্যোগের কার্যকারিতা যাচাই করে দেখা হয়। এতে প্রাক-ডায়াবেটিস অবস্থায় থাকা এক হাজার ৯৯০ জনকে পর্যবেক্ষণ করা হয়। তাঁদের কেউ কেউ ওষুধ ব্যবহার ও জীবনযাত্রার ধরন পরিবর্তন করেন এবং বাকিরা বিরত থাকেন। এতে দেখা যায়, যেসব রোগী রক্তে চিনির পরিমাণ কিছুটা হলেও কমিয়ে আনতে সমর্থ হন, তাঁদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৫৬ শতাংশ কম। গবেষণায় নেতৃত্ব দেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের লেই পেরল্ট। বিবিসি।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests