নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের বেই হেড-এ অবস্থিত ঐতিহাসিক ভেন্যু এল. ওন হাবার্ড হিস্টোরিক ল্যান্ডমার্ক-এ সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়েছে। কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সোহেল আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ধরে তিনি এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি-এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় কমিউনিটির কল্যাণে নিবেদিতভাবে কাজ করে আসছেন। তাঁর মানবিক উদ্যোগ, নেতৃত্বগুণ এবং সামাজিক অবদানকে অনুষ্ঠানে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ জাবেদ উদ্দিনের এই অর্জন প্রবাসী কমিউনিটির জন্য গর্বের বিষয় এবং এটি সমাজসেবায় আরও অনুপ্রেরণা জোগাবে। তাঁরা সম্মাননা প্রাপ্তিকে স্বাগত জানিয়ে মোহাম্মদ জাবেদ উদ্দিনের অব্যাহত সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাইলস পার্কার, হিস্টোরিক ল্যান্ডমার্ক ডিরেক্টর। পুরো অনুষ্ঠানজুড়ে প্রবাসী কমিউনিটির মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion