নিলামে ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের বিরল চিঠি : ৩ লাখ ২৫ হাজার ইউরোতে বিক্রি

ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ইংরেজিতে লেখা একটি বিরল চিঠি রবিবার প্যারিসে নিলামে ৩ লাখ ২৫ হাজার ইউরোতে বিক্রি হয়েছে। ১৮১৬ সালের ৯ মার্চ দক্ষিণ আটলান্টিকের সেইন্ট হেলেনায় নির্বাসিত থাকাকালীন লিখেছিলেন বলে নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাটের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
নির্বাসিত জীবনে নেপোলিয়ন তার সঙ্গী কাউন্ট লাস চেসেসের উদ্দেশ্যে ইংরেজিতে এক পৃষ্ঠার এই চিঠিটি লিখেন। চিঠিটি প্যারিসের চিঠি ও পাণ্ডুলিপিবিষয়ক একটি ব্যক্তিমালিকানাধীন জাদুঘরে সংরক্ষিত ছিল। নিলামে তোলার সময় ধারণা করা হয় এটির মূল্য সর্বোচ্চ ৬০ থেকে ৮০ হাজার ইউরো হতে পারে।
লাস চেসেস তার ‘সেইন্ট হেলেনার স্মৃতিকথা’ নামক গ্রন্থে উল্লেখ করেছেন, নির্বাসিত কারাজীবনের কয়েক সপ্তাহ আগে নেপোলিয়ন ইংরেজি ভাষা চর্চা শুরু করেন। তিনি উল্লেখ করেন, সম্রাট (নেপোলিয়ন) অনিদ্রাজনিত রোগের কারণে রাতে ঘুমাতেন না। তিনি ঠিক করলেন যে, আমাকে ইংরেজিতে নতুন একটি চিঠি লিখবেন। চেসেস আরো জানান, তিনি আমার কাছে খামবন্ধ অবস্থায় চিঠিটি পাঠালেন, আমি তাতে কিছু সংশোধন করি এবং তাকে ইংরেজিতে ডাকযোগে প্রত্যুত্তর পাঠাই। তিনি আমার চিঠি বুঝতে পেরেছিলেন এবং তাতে তিনি তার নতুন ভাষা শিক্ষার অগ্রগতি সম্পর্কে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন।
নেপোলিয়ন বোনাপার্ট ১৮১৫ সালে ওয়াটার লুতে যুক্তরাজ্যের কাছে যুদ্ধে পরাজিত হন। এরপর তাকে বন্দি করা হয় এবং পরবর্তী সময়ে সেইন্ট হেলেনায় নির্বাসনে পাঠানো হয়। সেখানেই ১৮২১ সালে ৫১ বছর বয়সে মারা যান তিনি।ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং