নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড (সিএবি) রিজিয়ন #১ (ব্রঙ্কস এনডিএ ১, ২ এবং ৯)-এর প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ। কমিউনিটি অ্যাকশন বোর্ডের অতি সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় প্রথম বাংলাদেশী-আমেরিকান প্রতিনিধি হিসেবে তাকে এ পদে নির্বাচিত করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বোর্ড সূত্র জানায়, নিউ ইয়র্ক সিটিতে ‘কমিউনিটি সার্ভিসেস ব্লক গ্রান্ট’ (সিএসবিজি) ফান্ডিংয়ের ক্ষেত্রে সিএবি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএবি-এর আগামী ১১ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বোর্ড সভায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে নবনির্বাচিত প্রতিনিধি আব্দুস শহীদকে।
মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ দারিদ্র্য বিমোচন সংক্রান্ত বিষয়গুলোতে একসাথে কাজ করতে তাকে নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড (সিএবি) রিজিয়ন #১ (ব্রঙ্কস এনডিএ ১, ২ এবং ৯)-এর প্রতিনিধি নির্বাচিত করায় বোর্ডের সকল মেম্বারকে ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion