নিউইয়র্কে বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে আয়োজিত মতবিনিময় সভায় দৈনিক মানবজমিন ও বাংলাবাজার পত্রিকার সাবেক সাংবাদিকসহ নিউইয়র্কে কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও ডিজিটাল সংবাদমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ, আড্ডা আর গণমাধ্যমভিত্তিক আলোচনায় প্রাণবন্ত হয়ে উঠে এই আয়োজন। মতিউর রহমান চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অনেক সহকর্মী আলোচনায় অংশ নেন। তারা তার কর্মময় জীবনের নানা দিক এবং সাংবাদিকতা দর্শনের ওপর আলোকপাত করেন। নানা স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হন।
ফিফা বিশ্বকাপের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়বদ্ধতার জায়গা। একজন সাংবাদিকের আসল পরিচয় হওয়া উচিত তিনি সাংবাদিক। কারো পেশা যদি হয় সাংবাদিকতা, তাহলে রাজনীতি বাদ দিতে হবে। তিনি বলেন, সহকর্মীদের সঙ্গে কাটানো এই সময়গুলো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সবার ভালোবাসা ও শ্রদ্ধা আমাকে সবসময় নতুন করে কাজ করার সাহস জোগায়। 
আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম এবং মানবজমিন এর সাবেক মহাব্যবস্থাপক আশরাফুল নওশাদের যৌথ উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন, আজকাল সম্পাদক ও বিশিষ্ট ব্যবাসায়ী শাহ নেওয়াজ, প্রবীণ সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক মঈনুদ্দীন নাসের, আনোয়ার হোসাইন মঞ্জু, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণ, ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ,এনটিভি উত্তর আমেরিকা ব্যুরো প্রধান ফরিদ আলম, সিনিয়র সাংবাদিক দর্পণ কবীর, শওকত ওসমান রচি, মুজাহিদ আনসারী, নাশরাত আর্শিয়ানা চৌধুরী, মনিজা রহমান, নিহার সিদ্দিকী, অনিক রাজ, হাসান মাহমুদ, সায়েম আহমেদ, দৈনিক আজকের পত্রিকার সাবেক সম্পাদক শফিকুল ইসলাম লুতু, এনওয়াই কাগজের সম্পাদক আফরোজা ইসলাম, প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটন, ঠিকানা টিভির সিনিয়র রিপোর্টার আপেল মাহমুদ, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা, মূলধারার রাজনীতিক মেরি জোবাইদা, আব্দুস সোবহান, নাসিমা আক্তার শাহানা, আজকালের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, কার্টুনিস্ট টিপু আলম প্রমুখ। মতবিনিময় সভায় মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়।
বক্তারা বলেন, মতিউর রহমান চৌধুরী কেবল একজন সম্পাদক নন, তিনি সাহসী সাংবাদিকতার পথিকৃত। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে অনেকেই নিজেদের সাংবাদিকতা জীবনের সেরা সময় হিসেবে উল্লেখ করেন। সত্যনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আপসহীন থাকার ক্ষেত্রে মতিউর রহমান চৌধুরী সবসময় তরুণ সাংবাদিকদের পথ দেখিয়েছেন। নিজে সাহসী সাংবাদিকতা করেছেন, অন্যদের সাহসী সাংবাদিকতায় উৎসাহ দিয়েছেন। সভায় বাংলাদেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি, প্রবাসে বাংলা সাংবাদিকতার সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ডিজিটাল যুগে সংবাদমাধ্যমের পরিবর্তন, সাংবাদিকতার পেশাগত মানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion