Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: July 17, 2026 | 12:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় হাসান চাইনিজে ১৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা’র সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, বীর মুক্তিযুদ্ধা সরকার এ মজিদ, সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাছির, বীর মুক্তিযোদ্ধা ড. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি এক্টিভিস্ট খবির উদ্দিন ভূইয়া, মিয়া মোঃ দাউদ, মরহুমের জামাতা মোঃ আব্দুল গফুর, ভাগ্নে বিল্লাল হোসেন এবং সাইদ ইসলাম।
এসময় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মহান স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র নানা কর্মকান্ডে সৎ ও নিষ্ঠাবান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ভূমিকা ছিল অনস্বীকার্য। তার অনুকরণীয় কর্মকান্ড আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ