Wednesday, 29 July 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ এর আত্ম প্রকাশ The Six‑Yard Manuscript: The Sari as Bengal’s Living Text DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ এর আত্ম প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: July 28, 2026 | 6:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ নামে একটি সংগঠন এর আত্ম প্রকাশ ঘটেছে। সুনামগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবী “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” নির্ধারিত স্থানে বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জবাসীর সম্মিলিত উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গত ২০ জুলাই সোমবার এক ভার্চুয়াল (জুম) সভার আয়োজন করা হয়। সভায় সুনামগঞ্জের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন প্রবাসীরা অংশগ্রহণ করেন।
ভার্চুয়ালী সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তৌফিকুল আম্বিয়া টিপুকে আহবায়ক ও মান্না মুনতাসীরকে সদস্য সচিব করে যুক্তরাষ্ট্রে ২৩ সদস্য বিশিষ্ট “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ, যুক্তরাষ্ট্র” নামে এ সংগঠন গঠন করা হয়েছে।
এই কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মানিক আহমেদ, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ, সদস্য মোহাম্মদ ছানাওর , এস. এম. জলিল, আপ্তাব আলী, তোফায়েল চৌধুরী, ইকবাল আহমেদ মাহবুব, রইছ আলী, তোফায়েল চৌধুরী(২), নুরুল হোসাইন, কাজী আবু বক্কর, ছদরুন নুর, মৌলানা এহিয়া, আব্দুস শহীদ, আব্দুল আজিজ, আলী রাজা, মোতাহার রুবেল, শফিকুর রহমান, দিনারুল ইসলাম, কাজীরুল ইসলাম শিপন এবং হুমায়ুন কবির সুহেল। এই পরিষদে পর্যায়ক্রমে আরও সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আহবায়ক ও সদস্য সচিব বলেন, আপনাদের আন্তরিকতা, মূল্যবান মতামত ও সহযোগিতা আমাদের এই উদ্যোগকে আরও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ আগস্ট রবিবার `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ যুক্তরাষ্ট্র’-এর প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভাটি সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক.-এর বার্ষিক পিকনিকের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সভায় সকলের আন্তরিক উপস্থিতি ও মূল্যবান মতামত একান্তভাবে কামনা করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিষদ’ যুক্তরাষ্ট্র এর আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু বলেন, আসুন দল-মত নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং সুনামগঞ্জের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকি। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের এই আন্দোলনকে সফল করতে আপনাদের সকলের সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV