যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হলেন মঈন চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের কুইন্স ডেমোক্রেটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ’ পদে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান এটর্নী মঈন চৌধুরী। কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় এ দায়িত্ব লাভ করেন।
১৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ২৭ জুলাই নিশ্চিত করেন সিলেটের সন্তান এটর্নী মঈন চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে তালিকাভুক্ত প্রথম বাংলাদেশি-আমেরিকান এটর্নী হিসেবে পরিচিত।
ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে এটর্নী মঈন চৌধুরী কুইন্স ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় দলীয় নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরা এবং স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধনে ভূমিকা রাখবেন।
এ দায়িত্বের আওতায় তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেস সদস্যসহ বিভিন্ন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবেন। এছাড়া নীতিনির্ধারকদের কাছে কমিউনিটির প্রয়োজন ও প্রত্যাশা তুলে ধরা, জনকল্যাণমূলক আইন প্রণয়নের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং বিচার বিভাগ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়নের পক্ষে সমর্থন জানানোতেও ভূমিকা পালন করবেন।
- New York Attorney General James Urges Congress to Strengthen Oversight of Cryptocurrency Companies to Stop Scams
- Dr. Mostofa Sarwar Awarded BILS Literary Award 2026 at 4th Rockland Retreat & Book Fair in New York
- Federal Judge Blocks Just Cause Rights for NYC Uber & Lyft Drivers in Misguided, Wrong, Extreme Pro-Corporation Decision
- নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা অনুষ্ঠিত
- কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি!
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- New York Attorney General James and Governor Hochul Release Final SAFE for Kids Act Rules to Protect Children Online
- UMMAH NY Assembly Dinner Convenes Muslim Leaders and Partner Organizations for discussion on Advancing Masjid Capacity, Security, and Community Collaboration