বিশ্বব্যাপী ওবামার গ্রহণযোগ্যতায় ধস!

ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ২১ দেশে এ বিষয়ে জরিপ করা হয়। এর মধ্যে চীনে তার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি কমেছে। খবর বিবিসি অনলাইন।
বারাক ওবামার পররাষ্ট্রনীতি নিয়ে পিউ রিসার্চ সেন্টারের গ্গ্নোবাল অ্যাটিটিউডস প্রজেক্ট ২১টি দেশে জরিপ চালায়। এতে ওবামার পররাষ্ট্রনীতির গ্রহণযোগ্যতা ব্যাপক হারে হ্রাস পেয়েছে বলে দেখা যায়।
জরিপে অংশ নেওয়া বেশির ভাগ দেশই যুক্তরাষ্ট্রের পরিচালিত চালকবিহীন বিমান (ড্রোন) হামলার বিরোধিতা করে। জরিপে দেখা যায়, জলবায়ু পরিবর্তন এবং ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ওবামার নীতি নিয়ে প্রত্যাশার মাত্রা এবং গৃহীত পদক্ষেপের মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। ১৭টি দেশের জরিপে অংশগ্রহণকারী ৫০ শতাংশই ড্রোন হামলার বিপক্ষে। ড্রোনের বিরোধিতা সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্য, মেক্সিকো ও গ্রিসে।
গ্গ্নোবাল অ্যাটিটিউডস প্রজেক্টের সহযোগী পরিচালক রিচার্ড ওয়াইক বলেন, ওবামার ওপর আস্থা ও তার পররাষ্ট্রনীতির গ্রহণযোগ্যতা তার প্রেসিডেন্সির গোটা সময়জুড়েই নিম্নমুখী ছিল। এটি যে এক বছরেই এমন হ্রাস পেয়েছে তা নয়। ওই দেশগুলোয় ওবামার ক্ষমতা গ্রহণের পর ২০০৯ সালে এবং চলতি ২০১২ সালে জরিপ চালানো হয়।
ওবামার পররাষ্ট্রনীতির গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি কমেছে চীনে। সেখানে তার গ্রহণযোগ্যতা ৫৭ শতাংশ থেকে ২৭ শতাংশে নেমে এসেছে। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অন্যতম জাপান ও প্রতিবেশী দেশ মেক্সিকো। এ দুটি দেশেও ওবামার গ্রহণযোগ্যতার বড় ধরনের পতন হয়েছে। জরিপ চালানো পাঁচটি ইউরোপিয়ান দেশে ওবামার পররাষ্ট্রনীতির গ্রহণযোগ্যতা ৭৮ শতাংশ থেকে ৬৩ শতাংশে নেমে এসেছে। ওই একই সময়ে পাঁচ মুসলিম দেশেও ওবামার গ্রহণযোগ্যতা ৩৪ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হয়েছে। রাশিয়ায় তা ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নেমেছে।
মিত্র দেশগুলোর বেশিরভাগেই এখনও ব্যক্তি ওবামার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে, বিশেষত ইউরোপে। ব্রিটেনে ৭৩ শতাংশ, ফ্রান্সে ৯২ শতাংশ, জার্মানিতে প্রতি দশজনে নয়জনই ওবামাকে সমর্থন করে। সমকাল

সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests