Tuesday, 4 August 2026 |
শিরোনাম
নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশনের নান্দনিক বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণিল উদ্বোধন নিউইয়র্কে সাউথ এশিয়ান প্যারেড ৯ আগস্ট, প্রস্তুতি সভা অনুষ্ঠিত New York Attorney General James Urges Congress to Strengthen Oversight of Cryptocurrency Companies to Stop Scams Dr. Mostofa Sarwar Awarded BILS Literary Award 2026 at 4th Rockland Retreat & Book Fair in New York Federal Judge Blocks Just Cause Rights for NYC Uber & Lyft Drivers in Misguided, Wrong, Extreme Pro-Corporation Decision নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা অনুষ্ঠিত কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত New York Attorney General James and Governor Hochul Release Final SAFE for Kids Act Rules to Protect Children Online UMMAH NY Assembly Dinner Convenes Muslim Leaders and Partner Organizations for discussion on Advancing Masjid Capacity, Security, and Community Collaboration
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশনের নান্দনিক বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণিল উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: August 4, 2026 | 7:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে আনন্দঘন, উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র বার্ষিক বনভোজন। গত ২ আগস্ট রোববার ওয়েস্টচেস্টার কাউন্টির জর্জ’স আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজনে এনবিসি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং মানবিক উদ্যোগ ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
দিনব্যাপি অনুষ্ঠিত কর্মসুচির মধ্যে আরও ছিল স্মৃতিচারণ, শিশু-কিশোর ও বড়দের খেলা-ধুলা প্রতিযোগিতা ও বিনোদনের বিশেষ আয়োজনসহ মজাদার সব খাবার। ছিলো পারিবারিক রেজিষ্ট্রেশন গিফট, শিশু ও সিনিয়রদের জন্য গিফট এবং র‌্যাফেল ড্র’র আকর্ষণীয় পুরস্কার। আয়োজনে রাখা হয় ব্যতিক্রমী নানা সব কর্মসূচি।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি গোল্ডেন এইজ হোম কেয়ার এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজ তার জরুরী ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
এনবিসি’র ফাউন্ডার ডিরেক্টর ডা. মোহাম্মদ মুক্তার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৮৭তম ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলিওম্যান কারিনেস রেইয়েস, কমিউনিটি এক্টিভিস্ট মফিজুর রহমান, জুয়েল, রেজা রশীদ প্রমুখ।
এ আয়োজনের বিভিন্ন দায়িত্বে ছিলেন এনবিসি’র পরিচালক মিন্টু কুমার রায়, মোহাম্মদ তৌফিকুর রহমান, মো. রাশেদুল ইসলাম, আজিম উদ্দিন, এমএস হক, ডা. মোহাম্মদ আনিসুজ্জামান, শাহানা আক্তার, শাহ ফামিদা আদিবা, মেহজাবতুন নেগার (রুনা), মো. আলাউদ্দিন গোলদারসহ এনবিসির পরিচালক, স্বেচ্ছাসেবকবৃন্দ।
ওই আয়োজনে নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশনের সদস্যরা স্বপরিবারে যোগ দেন। অংশ নেন কমিউনিটির বিশিষ্ট জনরাও।
আয়োজকরা জানান, নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল ১০টা থেকে এনবিসি’র সদস্য এবং অতিথিরা উপস্থিত হতে থাকেন পিকনিক স্পটে। এসময় সকলকে এপিটাইজার পরিবেশন করা হয়। বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় আনুষ্ঠানের। এসময় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
দেশীয় আমেজে দিনব্যাপি আয়োজনে ছিল জনপ্রিয় খলিল বিরিয়ানীর মজাদার খাবার, বিভিন্ন খেলা-ধূলা, সাংস্কৃতিক পরিবেশনা ও আর্কষণীয় র‌্যাফেল ড্র। ছিল বিভিন্ন বয়সী শিশুদের চিত্রাঙ্কন, দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, পুরস্কার বিতরণ ইত্যাদি। সন্ধ্যে পর্যন্ত চলে একের পর এক বর্ণিল সব পরিবেশনা।
সাংস্কৃতিক পর্বে ছিল প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহজাবিন মেহা, ডা. কামরুল, তাসকিন বেলালের জমকালো পরিবেশনা। ছিলো দলীয় সংগীতের তালে তালে ডা. মোহাম্মদ মুক্তার আহমেদসহ এনবিসির টিমের মনোমুগ্ধকর নৃত্য। সংস্কৃতি প্রেমী দর্শকরা নেচে-গেয়ে উপভোগ করেন অসাধারণ এসব পরিবেশনা। উৎসবমুখর হয়ে ওঠে পুরো পার্ক।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় এনবিসি উৎসব। স্বর্ণের সেটসহ র‌্যাফেল ড্র’র ২৭টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন স্পন্সরসহ সদস্যরা। ১ম পুরস্কার স্বর্ণের সেট স্পন্সর করেন ব্যবসায়ী জুয়েল।
অ্যাসেম্বলিওম্যান কারিনেস রেইয়েস তার বক্তব্যে নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশনের সাফল্য কামনা করেন। তিনি এসময় এনবিসিকে প্রক্লেমেশন এবং কয়েকজন কর্মকর্তার হাতে সাইটেশন তুলে দেন।
এনবিসি’র ফাউন্ডার ডিরেক্টর ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার একটি ক্ষুদ্র প্রয়াস এ আয়োজন। এনবিসি’র সাফল্য কামনাসহ ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, নতুন প্রজন্মসহ মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ দেশে-প্রবাসে আত্মমানবতার সেবায় কাজ করে যাবে সংগঠনটি।
বনভোজনে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট