টিভি শোতে বুশের বিচ্ছিন্ন মাথা বিতর্ক : দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা

ডেস্ক: ‘গেম অব থ্রোনস’ নামের একটি টিভি শোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের এক মডেলের শূলে চড়ানো শিরশ্ছেদ করা মাথা প্রদর্শনের দায়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছে টিভি চ্যানেল এইচবিও এবং শো’টির নির্মাতা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ক্ষমা চাইল তারা। বুশের ওই মডেলের খণ্ডিত মাথাটি একটি ফিকশন সিরিজে মাত্র এক সেকেন্ড প্রদর্শন করা হয়। গত বছর এটি প্রচার করা হয়েছিল। তবে একজন দর্শকের বিষয়টি তুলে ধরার আগ পর্যন্ত এটি আলোচনায় আসেনি। এর পরই বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠে। রাজনীতিবিদরা নিন্দা জানাতে শুরু করেন। গতকাল এ খবর দিয়ে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, দ্য ব্রুকলিন রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ক্রেইগ ইটন বলেছেন, এটা ক্ষমতার অযোগ্য একটি অন্যায়। তিনি বলেন, বুশের জায়গায় প্রেসিডেন্ট বারাক ওবামার কর্তিত মাথা দেখালেও একই রকম প্রতিক্রিয়া জানাতেন তিনি। এছাড়া অনেক রাজনীতিবিদ এইচবিও চ্যানেলের কল্পিত ফিকশন গেম অব থ্রোনস বয়কট করারও আহ্বান জানিয়েছেন। ক্রেইগ বলেন, আপনারা তাকে (বুশ) পছন্দ করেন আর না করেন, তার রাজনীতি আপনাদের প্রভাবিত করুক বা না করুক, আমাদের সবাইকে প্রেসিডেন্টের অফিসকে সম্মান করতে হবে। একই সঙ্গে যারা এই অফিসে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তাদেরও সম্মান প্রদর্শন করতে হবে। তিনি সবাইকে এই শো বয়কট করার আহ্বান জানান। একই রাজনৈতিক মতাদর্শের মার্কিনিদেরই উচিত এগুলো যেন চলতে না পারে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া। এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়ার পর ক্ষমা চেয়েছে টিভি চ্যানেল এইচবিও এবং শোটির নির্মাতা ডেভিড বেনিওফ ও ডিবি ওয়েইস। এক ডিভিডি কমেন্ট্ররিতে তারা বলেন, এটা কোন রাজনৈতিক বিবেচনায় করা হয়নি। এটা একটা মাথা দেখানোর প্রয়োজনে করা হয়েছিল এবং কেউই বুঝতে পারেননি যে এটা সাবেক প্রেসিডেন্টের সঙ্গে মিলে যাবে। এইচবিও চ্যানেল এক বিবৃতিতে একে অগ্রহণযোগ্য, অসম্মানজনক ও খুবই দুঃখজনক বলে উল্লেখ করেছে। তারা বলেছে আমরা সিরিজটির নির্বাহীদের জানিয়েছি এটা একটা উদাসীন ভুল। ফলে তারা ক্ষমা প্রার্থনা করেছে। একই সঙ্গে আমরা দুঃখ প্রকাশ করছি অনাকাঙ্ক্ষিত ভুলটি হওয়ায়। ভবিষ্যতে যে কোন ডিভিডি তৈরি করার সময় এটা বাদ দেয়া হবে বলেও বিবৃতিতে জানিয়েছে এইচবিও কর্তৃপক্ষ। নির্মাতারা বলছেন, আমাদের এ রকম অনেক জিনিস প্রয়োজন হয়। যেমন- হাত, পা, মাথা ইত্যাদি। ফলে এগুলো আমরা অন্যদের থেকে সংগ্রহ করি। তারা নিশ্চিত করে বলেন কেউই লক্ষ করেনি যে, এই মডেলটি সাবেক প্রেসিডেন্টের সঙ্গে মিলে গেছে। ফলে ভুলটি হয়েছে। আমাদের আসলে একটি মাথার প্রয়োজনই ছিল। এখানে কোন ধরনের রাজনৈতিক ভাবনা বা দৃষ্টিভঙ্গি ছিল না। তবে ক্রেইগ বলেছেন, ভুল হোক আর যাই হোক এটি দ্রুত অপসারণ করতে হবে। তিনি বলেন, অন্য দেশের মানুষ এভাবে দেখলে বিষয়টি কেমন হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








