Friday, 14 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬: কুনু-ফিরোজ পরিষদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু ব্রঙ্কস থেকে বাংলাদেশের জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে নিউইয়র্কে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’র স্মরণানুষ্ঠান কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা: ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর নিউইয়র্কে বর্ণাঢ্য সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএর বার্ষিক বনভোজন নিউইয়র্কে বঙ্গমাতার ৫১তম মৃত্যুবার্ষিকী পালন বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র’র EAST HAMPTON MAN INDICTED FOR FATAL NEW YEAR’S DAY HIT-AND-RUN COLLISION IN CORONA CONSUMER ALERT: New York Attorney General James Warns New Yorkers of Gold Bar Scam Targeting Seniors
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএর বার্ষিক বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: August 13, 2026 | 12:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে অত্যন্ত মনোরম পরিবেশে গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে বরুড়া অ্যাসোসিয়েশন ইউএসএর বার্ষিক বনভোজন ২০২৬। নিউইয়র্ক ও তার আশপাশের স্টেটগুলোতে বসবাসরত প্রবাসী বরুড়া উপজেলার প্রায় তিন শতাধিক অতিথির উপস্থিতিতে তৈরি হয় নিউইয়র্কে একখণ্ড বরুড়া। পরিবারের সঙ্গে একটি মনোরম ও সৌহার্দ্যপূর্ণ দিন অতিবাহিত করেছে প্রবাসীরা।
সভাপতি সুলেমান মজুমদারের সভাপতিত্বে বদরুল হক আজাদ ও বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু বকরের ব্যবস্থাপনায় অনেক অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ওয়াশিংটন থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, রফিউল হক চেয়ারম্যান, শাহীনারা চৌধুরী, লন্ডন প্রবাসী ড. প্রফেসর কবির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এসআর আজাদ, আমিনুল ইসলাম আমীন চেয়ারম্যান, মনসুর আলী মিন্টু, আবদুস ছাত্তার, নুরুল ইসলাম নুরু, মনজুরুল আলম হারুন, শওকত পাটয়ারী, নাসিম হাসান সাত্তার, লন্ডন থেকে আগত মোহাম্মদ আলম মিয়া, মমতাজ উদ্দিন, মফিজ তালুকদার, নাছির উদ্দিন মিয়াজী, মেরিল্যান্ড থেকে সিরাজুল হক, তাহের মজুমদার, খালেদা খানম, আলবানী থেকে সফিকুল ইসলাম লিটন, ডা. আফরোজা কানেক্টিকাট থেকে সুমাইয়া সুলতানার পরিবারসহ অনেকে।
সকাল ১০টায় অতিথিদের বরণ করেন বদরুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং পিকনিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হোসেন আরিয়ান। অতিথিদের সুস্বাদু নাশতা পরিবেশনার মধ্য দিয়েই দিনের কার্যক্রম শুরু হয় এবং সারাদিন ছোট ছেলে মেয়েদের খেলাধুলা ছিল বনভোজনের অন্যতম আকর্ষণ। দুপুরের ক্লান্তি এড়াতে ছিল তরমুজ, ঠান্ডা পানি ও জুস এর ব্যবস্থা ।
মহিলাদের পিলো পাসিং খেলা, পুরুষের বল কিক প্রতিযোগিতা ছিল উপভোগ করার মতো, যেন শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
দুপুরের পর গোল্ডেন প্যালেস ক্যাটারিং থেকে সরবরাহকৃত সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। আরো ছিল মজাদার ফিন্নি ও বরুড়ার পান সুপারি। পড়ন্ত বিকালে ঝালমুড়ি বিতরণের পর শুরু হয় পুরস্কর বিতরণ ও র‌্যাফেল ঘোষণা।
র‌্যাফেল -প্রথম পুরস্কার নিউইয়র্ক ঢাকা নিউইয়র্ক এয়ার টিকেট স্পনসর করেন ডা. আতাউল তুষার চৌধুরী (পয়ালগাছা), দ্বিতীয় পুরস্কার সোনার চেইন স্পনসর করেন অল কাউন্টি হোম কেয়ার সিইও আবদুল কাদের শিশির (লগ্নসার), তৃতীয় পুরস্কার সোনার কানের দুল স্পনসর করেন ইঞ্জিনিয়র মনসুর আলি মিন্টু (কালরা) সহ মোট ১০টি পুরস্কার। পুরস্কার বিজয়ীরা হলেন -ইকরা আলী, শাহিন চৌধুরী ও হাবসা তালুকদারসহ ১০ জন।
সুর্যাস্তের আগেই আগামী বছর জুলাইয়ের কোনো এক সূর্যোদয়ে দেখা হবে আশাবাদ ব্যক্ত করে সভাপতি সুলেমান মজুমদার সবাইকে উপস্থিত থেকে সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ