Wednesday, 19 August 2026 |
শিরোনাম
নিউজার্সির আটলান্টিক সিটিতে “ওয়েডিং অব দ‍্য সী” New York Attorney General James Releases Statement on Start of Trial Against Meta নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনী তফসিল নিউইয়র্কে জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে খাবার, জায়নামাজ বিতরণ ও রক্তদান কর্মসূচি কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা’র উৎসবমুখ বনভোজন: কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ হবে-সাংসদ জসিম উদ্দিন New York Attorney General James Secures More Than 280,000 Eggs for New York City Families নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬: কুনু-ফিরোজ পরিষদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু ব্রঙ্কস থেকে বাংলাদেশের জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে নিউইয়র্কে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’র স্মরণানুষ্ঠান কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা: ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত
সব ক্যাটাগরি

নিউজার্সির আটলান্টিক সিটিতে “ওয়েডিং অব দ‍্য সী”

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: August 18, 2026 | 3:52 PM

সুব্রত চৌধুরী – নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে ১৫ আগস্ট শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী “ওয়েডিং অব দ‍্য সী” অনুষ্ঠান। আটলান্টিক মহাসাগর ও নগরীর দীর্ঘদিনের সম্পর্ককে উদযাপন করতে হার্ডরক ক‍্যাসিনো ও আটলান্টিক মহাসাগরের তীরে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। মহাসাগরের ঢেউ, ধর্মীয় আচার আর উৎসবের আমেজ—সব মিলিয়ে আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী “ওয়েডিং অব দ‍্য সী” অনুষ্ঠান।
প্রতিবছর আগস্ট মাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আটলান্টিক সিটির সঙ্গে মহাসাগরের ঐতিহাসিক সম্পর্ককে প্রতীকীভাবে উদযাপন করা হয়। ধর্মীয় প্রার্থনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহাসাগরকে সম্মান জানানোর পাশাপাশি নগরীর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য করা হয় বিশেষ প্রার্থনা।
স্থানীয় বাসিন্দা, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে আটলান্টিক সিটির মহাসাগরের তীর। নানা বয়সী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। দীর্ঘদিনের এই ঐতিহ্য আটলান্টিক সিটির সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মহাসাগর নির্ভর এই শহরের মানুষের কাছে “ওয়েডিং অব দ‍্য সী” শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি ঐতিহ্য, সম্প্রীতি ও কমিউনিটির বন্ধনেরও প্রতীক।
আটলান্টিক সিটির মহাসাগরের তীরে প্রতিবছরই নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ‘’ওয়েডিং অব দ‍্য সী”। ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন এবারও পরিণত হয় প্রাণবন্ত এক উৎসবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ