Thursday, 20 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটলান্টিক সিটিতে দোয়া মাহফিল নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের উদ্যোগে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ পালন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ New York Attorney General James Announces $4 Million to Support Community Organizations in the Bronx নিউজার্সির আটলান্টিক সিটিতে “ওয়েডিং অব দ‍্য সী” New York Attorney General James Releases Statement on Start of Trial Against Meta নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনী তফসিল নিউইয়র্কে জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে খাবার, জায়নামাজ বিতরণ ও রক্তদান কর্মসূচি কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা’র উৎসবমুখ বনভোজন: কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ হবে-সাংসদ জসিম উদ্দিন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: August 20, 2026 | 3:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। গত ১৭ আগস্ট ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান হলে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থাপনায় ‘জাতীয় শোক দিবস’র আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, সংগঠনের সহ-সভাপতি মোশাররফ শিকদার, কমিউনিটি এক্টিভিস্ট এইচ এম ইকবাল, শামীম আহমেদ, রেজা আব্দুল্লাহ, বিজয় কৃষ্ণ সাহা, নূরুল ইসলাম মিলন, আল-মামুন সরকার, রূপচান মিয়া, কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া, মার্গারেট মল্লি¬ক, সঞ্চিতা ঠাকুর প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ। অনুষ্ঠানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। এজন্য পুরো জাতি তার কাছে কৃতজ্ঞ।
সভাপতি সাইদুর রহমান লিংকন ‘জাতীয় শোক দিবস’র দোয়া ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট