Thursday, 20 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটলান্টিক সিটিতে দোয়া মাহফিল নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের উদ্যোগে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ পালন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ New York Attorney General James Announces $4 Million to Support Community Organizations in the Bronx নিউজার্সির আটলান্টিক সিটিতে “ওয়েডিং অব দ‍্য সী” New York Attorney General James Releases Statement on Start of Trial Against Meta নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনী তফসিল নিউইয়র্কে জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে খাবার, জায়নামাজ বিতরণ ও রক্তদান কর্মসূচি কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা’র উৎসবমুখ বনভোজন: কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ হবে-সাংসদ জসিম উদ্দিন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: August 20, 2026 | 3:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। গত ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিং-বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সিবুল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি শেখ জামাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, জাবেদ সিরাজ, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, রেজা আব্দুল্লাহ, জামাল আহমেদ, নুরুল ইসলাম মিলন, রেজাউল হক রুহেল, গোলাম রব্বানী, আল মামুন সরকার, রিটন সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরণে দোয়া করা হয়। শেষে যুবলীগ নেতা রেজাউল হক রুহেলের পৃষ্ঠপোষকতায় বিপুলসংখ্যক মানুষের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট