ডোমেইন কেনার জন্য গুগলের ব্যয় এক কোটি ৮৭ লাখ ডলার
ডেস্ক: ইন্টারনেট জায়ান্ট গুগল ডোমেইন কেনার জন্য এক কোটি ৮৭ লাখ ডলার ব্যয় করেছে। এক রিপোর্টে বৃহস্পতিবার বলা হয়েছে ডটগুগল, ডটইউটিউব, ডটগোগ এবং ডটপ্লাস ডোমেইন কেনার জন্য গুগল এ অর্থ ব্যয় করেছে। ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স (আইসিএএনএন) গত জানুযারি মাসে বিভিন্ন কোম্পানি, সংস্থা এবং ব্যক্তিকে তাদের পছন্দনীয় শব্দের মাধ্যমে ডোমেইন নির্ধারণের জন্য ১৮৫০০০ ডলারের বিনিময়ে আবেদন আহ্বান করেছিল। তাদের উদ্দেশ্য ছিল বহুল প্রচলিত ডটকম, ডটনেট বা ডট অর্গের মতো শব্দাংশের পরিবর্তে কোম্পানিকে পছন্দের শব্দাংশ ব্যবহার করার সুযোগ করে দেয়া। এজন্য কোন কোম্পানি বা ব্যক্তিকে আড়াই লাখ ডলারের ব্যাংক গ্যারান্টি দেখাতে হয়েছে। ইতিমধ্যেই একাধিক আবেদনকারী ২০০ শব্দাংশের বেশি ডোমেইনের জন্য আবেদন করেছেন। আইসিএএনএনই শীর্ষ পর্যায়ের ডোমেইন মালিকের নাম নির্ধারণ করবে। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








