Monday, 24 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries বরেণ্য সাংবাদিক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ: কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার জাহিদ নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক রাজু নিহত নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে সমর্থন জানালো গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটলান্টিক সিটিতে দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: August 24, 2026 | 5:23 PM

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় নতুন রেস্টুরেন্ট ‘দ্য পোর্ট অব পেরি পেরি’র গ্র্যান্ড ওপেনিং হয়েছে। ২২ আগস্ট শনিবার অ্যাস্টোরিয়ার ৩১ তম স্ট্রিটে রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমেরিকানসহ বিভিন্ন কমিউনিটির মানুষজন।
উদ্যোক্তারা জানান, পর্তুগিজ ফ্লেভারে তৈরি গ্রিলড খাবারের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে ‘দ্য পোর্ট অব পেরি পেরি’। রেস্টুরেন্টটির অন্যতম আকর্ষণ ফ্লেম-গ্রিলড চিকেন। বিশেষ মসলা ও সস দিয়ে চিকেন ম্যারিনেট করার পর গ্রিলে রান্না করে গরম ও তাজা অবস্থায় পরিবেশন করা হয়। খাবারে ব্যবহার করা হয় বিশেষ পেরি পেরি সস, যার অন্যতম উপাদান বার্ডস আই মরিচ। এ ছাড়া মেনুতে রয়েছে রাইচ, বিফ রিবস, ল্যাম্ব চপসহ বিভিন্ন পদ। রাইচের সঙ্গে কর্নসহ বিভিন্ন সাইড ডিশের ব্যবস্থাও রয়েছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী খাবারের পরিবেশনের লক্ষ্য থেকেই পর্তুগিজ খাবারের এই রেস্টুরেন্ট চেইনের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে পরিবেশিত সব খাবারই হালাল। পর্তুগিজ খাবারের স্বাদকে কেন্দ্র করে তৈরি মেনুতে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের গ্রিলড খাবারের পাশাপাশি রয়েছে আরও নানা পদ।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ এবং আমেরিকার বিভিন্ন কমিউনিটির অতিথিরা অংশ নেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
কর্তৃপক্ষ জানায়, রেস্টুরেন্টটি সপ্তাহের সাত দিনই খোলা থাকবে এবং মধ্যরাত পর্যন্ত খাবার অর্ডারের সুযোগ রয়েছে। সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবার গ্রহণের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও অর্ডার করা যাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ